নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - SIR আতঙ্কে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবার শুনানির আগের দিন ধুপগুড়িতে উদ্ধার হল ঝুলন্ত দেহ। আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
সূত্রের খবর , মৃতার নাম রামপ্রসাদ মন্ডল। বয়স আনুমানিক ৩৭ বছর। শুনানির নোটিশ পাওয়ার পরেই বিভিন্ন জায়গা থেকে নথিপত্র সংগ্রহ করেছিলেন। ব্যবসায়িক স্বার্থে জলঢাকা এলাকায় জুতোর দোকান খুলেছিলেন। গত কয়েক বছর জলপাইগুড়িতে জমি কিনে সেখানে বাড়ি করেন। তবে ভোট দিতেন জলঢাকা এলাকাতেই। তাই জলঢাকাতেই শুনানির নোটিশ আসে। স্কুল থেকে সার্টিফিকেটও সংগ্রহ করেছিলেন। তবে আতঙ্ক কিছুতেই কাটেনি।

শুক্রবার বাড়ি থেকে কিছুটা দূরে গাছে ঝুলন্ত দেহ দেখতে পায় গ্রামবাসীরা। এরপর পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে আসে। এরপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। রিপোর্ট না পেয়ে মুখ খুলতে নারাজ পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই সবটা পরিষ্কার হবে বলে জানিয়েছে তদন্তকারীরা।

মৃতের দাদা শ্যামল মন্ডল জানিয়েছেন, "শনিবার শুনানির দিন ছিল। নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কে ভুগছিল। স্কুল থেকে সমস্ত সার্টিফিকেট সংগ্রহ করেছিল ও। সব নথি নিয়েই শুনানিতে যাবে বলেছিল। তবে ওর চোখে মুখে আতঙ্কের ছাপ ছিল স্পষ্ট। সবটা বাড়িতে জানিয়েছিল। আমাকেও বলেছিল , যদি নথিপত্র দিয়েও কোনো লাভ না হয়। সেই আতঙ্ক থেকেই হয়তো নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।"

মৃতের ভাইপো অমল মন্ডল জানিয়েছেন , "শুনানি নোটিশ পাওয়ার পর থেকেই কেমন যেন হয়ে গেছিল। বাংলাদেশ চলে যাওয়ার আতঙ্ক ছিল ভীষণই। আমাকে অনেকবার এই কথা বলেছিল। আমি বলেছিলাম সব ঠিকভাবে হবে , কোনো চিন্তা না করতে। তবে আমি নিশ্চিত যে আতঙ্ক থেকেই আত্মহত্যা করেছে কাকা।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের