নিজস্ব প্রতিনিধি , মালদহ - চলতি সপ্তাহেই রাজ্যজুড়ে শুরু হয়ে হয়েছে SIR। একাধিক জায়গায় SIR আতঙ্কে মৃত্যুর খবর পাওয়া গেছে। এবার একই কারণে বিষপান করে আত্মহত্যার চেষ্টা মালদহের এক যুবকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। ঘটনার পরই শাসক গোষ্ঠীকে তুলোধোনা করেছে বিজেপি নেতৃত্ব।
সূত্রের খবর , ঘটনাটি হরিশচন্দ্রপুরের মহেশপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর এলাকার। ভোটার তালিকায় বাবার নাম ভুল পান ওই যুবক। ২০০২ সালে বাবার নাম ছিল। তবে বর্তমান তালিকায় সেই নাম ভুল আসে। ডিটেনশন ক্যাম্পে যাওয়ার ভয়ে বিষ খেয়েও ফেলেন ওই যুবক। ঘটনার কিছুক্ষণের মধ্যেই পরিবারের একজন তাকে দেখতে পান। তড়িঘড়ি তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর হাসপাতালে যুবককে দেখতে যান স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
ঘটনায় বিজেপি বিধায়ক জানিয়েছেন , "এক যুবক আত্মহত্যার চেষ্টা করেন। এখন হাসপাতালে ভর্তি। তাকে দেখতে তৃণমূল বিধায়ক সাহেব। আমি একটা জিনিস শুনে অবাক হলাম যে উনি নির্বাচন কমিশন কি বা ভারতীয় জনতা পার্টি কি সেটাই জানেন না। নিজেই সবটা গুলিয়ে ফেলেছেন। শুধু তাই নয় নিজেও SIR আতঙ্কে ভুগছেন। আমি ঘটনায় রীতিমত অবাক। তার ভোটব্যাংক ২০২৬-এ হয়তো শেষ হতে চলেছে। শাসক গোষ্ঠী চাইছেন যেকোনো আত্মহত্যার ঘটনায় নেপথ্যে SIR আছে এমন প্রমাণ করতে। আমি চাই যুবক কেন আত্মহত্যা করেছে তার সঠিক কারণ খতিয়ে দেখা হোক। আর শাসক গোষ্ঠীর এই ভুল প্রচার করা বন্ধ হোক।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের