নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR আবহে বারাসত স্টেশন থেকে উদ্ধার শয়ে শয়ে ভোটার কার্ড। মুহূর্তের মধ্যে ঘটনাটি ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে বারাসত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তবে এতগুলো গুরুত্বপূর্ণ পরিচয়পত্র একসঙ্গে এখানে কীভাবে এলো তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি।
স্থানীয় সূত্রের খবর , বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বারাসত স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় একাধিক ভোটার,আধার কার্ড সহ রেশন আর প্যান কার্ড পড়ে থাকতে দেখা যায়।এলাকাবাসী বারাসাত থানার পুলিশকে খবর দেয়। তবে পরিচয়পত্র গুলো আসল না নকল সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
বিজেপি নেতা প্রতীপ চট্টোপাধ্যায় জানিয়েছেন, "বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূল পার্টি অফিস থেকে এই নকল পরিচয়পত্র তৈরি করে দেওয়া হচ্ছে। বাংলাদেশীদের এদেশে আনার জন্য এই নকল নথি তৈরি এখন কোনো ব্যাপার না। পশ্চিমবঙ্গের সুরক্ষা আজ প্রশ্নের মুখে পড়েছে। আমাদের সন্দেহ এর পিছনে কোনও অসাধু চক্র থাকতে পারে। আমরা এর যথাযথ তদন্ত দাবি করছি কারণ এটি বারাসাতবাসীর নিরাপত্তার সঙ্গে জড়িত।"
এলাকার এক বাসিন্দা সুদীপ দাস জানিয়েছেন, "এখানে দেখলাম বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিচয়পত্র পড়ে রয়েছে। আশা করছি এইগুলো নকলই হবে কারণ আসল হলে কেউ নর্দমার পাশে জঞ্জালের স্তূপে ফেলে যেত না। SIR আতঙ্কেই কেউ এসব ফেলে দিয়ে গেছে। ভুয়ো লোকজনকে এদেশ থেকে তাড়াতে SIR চালু হওয়া প্রয়োজন রয়েছে।"
বারাসাত ১০ নাম্বার ওয়ার্ডের পৌর প্রতিনিধি দেবব্রত মণ্ডল জানিয়েছেন, "আমি এই ব্যাপারটা নিয়ে কিছু জানতাম না। বারাসাত পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। নথি গুলো কোথা থেকে এলো, সেগুলো আসল না নকল সব খতিয়ে দেখছে তারা। যদি কোনো বেআইনি বিষয় এর সঙ্গে যুক্ত থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের