নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - SIR আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ। ভোটার তালিকায় নাম থাকার পরেও হেয়ারিংয়ের নোটিশ আসে তাঁর কাছে। এরপর থেকে আতঙ্কে ছিলেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মৌসুনি দ্বীপে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র খবর , মৃতের নাম শেখ আব্দুল আজিজ। বয়স আনুমানিক ৬২ বছর। ৬ ছেলে ও ৩ মেয়ে রয়েছে তাঁর। মেয়ের বিয়ে হয়ে গেছে অনেক আগেই। ৬ ছেলে-সহ বৌমাদের নিয়েই সংসার। ভোটার লিস্টে সকলের নাম থাকার পরও শুনানির জন্য ডাক আসে। তবুও তিন নাতনি সহ মোট ১১ জনকে হেয়ারিংয়ের ডাক পাঠানো হয়েছে। সবকিছু সঠিক চললেও হঠাৎই নির্বাচন কমিশনের নোটিশ আসার পর থেকে চিন্তিত ছিলেন তিনি।

নোটিশ পাওয়ার পরেই নাগরিকত্ব প্রমাণের জন্য বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেছিলেন আব্দুল। কয়েকদিনের মধ্যেই শুনানির জন্য হাজিরা দিতে হত তাঁকে। শুক্রবার রোজের মতই গ্রামের বাজারে সময় কাটাতে গিয়েছিলেন। সেখানে কিছু ব্যক্তিদের সঙ্গে SIR প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। এমনকি বাংলাদেশ যাওয়ার কান্নাকাটিও শুরু করেন। এরপর বাড়ি এসে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। ছেলেরা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বেড়িয়েছিলেন ঠিকই। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।
আজিজের মৃত্যুর ঘটনায় হাহাকার ছড়িয়েছে পরিবারে।ঘটনায় আব্দুল আজিজের স্ত্রী বলেন, "মানুষের জীবন নিয়ে ছেলেখেলা চলছে। হিন্দুদের কাগজে কোনো ভুল নেই। সবসময় মুসলিমদের নথিতে ভুল হয়।।দীর্ঘ কয়েক বছর এখানে থেকেও নোটিশ আসছে। এই যে মানুষগুলো মারা যাচ্ছে সরকার কি তাদের ফিরিয়ে দেবে? আমার স্বামী কি আবার ফিরে আসবে?"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের