নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - SIR প্রক্রিয়া ঘিরে আতঙ্কের আবহে ফের এক মর্মান্তিক মৃত্যু রাজ্যে। খসড়া ভোটার তালিকা প্রকাশের ঠিক আগের দিন দুর্গাপুরে আত্মহত্যার অভিযোগ উঠল এক যুবতীর বিরুদ্ধে। ২০০২ সালের ভোটার তালিকায় পরিবারের নাম না থাকার আশঙ্কাই এই চরম সিদ্ধান্তের কারণ বলে অভিযোগ পরিবারের।
মঙ্গলবার প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা আর তার আগের দিনেই ফের SIR আতঙ্কে মৃত্যু ঘটনা সামনে এলো। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন এলাকার ডিভিসি কলোনিতে। মৃতার নাম সুবর্ণা গুই সাহা,বয়স ৩৭। তিনি আদতে দমদমের নাগেরবাজারের বাসিন্দা। কয়েক বছর আগে দুর্গাপুরের ডিভিসি কর্মী রনজিৎ গুইয়ের সঙ্গে তার বিয়ে হয়। ৭ বছরের একটি কন্যা সন্তানও আছে তাদের। পরিবারের অভিযোগ , SIR শুরু হওয়ার পর থেকেই গভীর মানসিক চাপে ভুগছিলেন সুবর্ণা।
পরিবারের দাবি, সুবর্ণার বাবা-মায়ের পরিবারের কারোর নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল না এই বিষয়টি নিয়েই মূলত আতঙ্কে ছিলেন তিনি। যদিও পরবর্তীতে সুবর্ণার নিজের পরিচয়পত্র তৈরি হয়েছিল এবং ভোটার তালিকাতেও তার নাম ওঠে। তবুও খসড়া তালিকায় নাম থাকবে কিনা সেই আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছিল তাকে। আর এই আতঙ্ক থেকেই সোমবার আত্মহত্যার পথ বেছে নেয় সুবর্ণা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরের পাশপাশি পরিবারের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের