নিজস্ব প্রতিনিধি , হুগলী - রাজ্যজুড়ে SIR আতঙ্কে মৃত্যু অব্যাহত। ফের SIR আতঙ্কে মৃত্যু হল ডানকুনিতে এক বৃদ্ধার। ২০০২ সালের ভোটার লিস্টে নাম না থাকায় প্রবল মানসিক চাপের জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ষাটঊর্ধ বৃদ্ধা। ঘটনায় বেশ উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে ডানকুনি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের নজরুলপল্লিতে। মৃত হাসিনা বেগম মূলত ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও মেয়ের সঙ্গে ২০ নম্বর ওয়ার্ডের ভাড়া বাড়িতে থাকতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত তিন দিন আগে এলাকায় SIR সংক্রান্ত একটি মিটিং হয়। সেই সময় থেকেই আতঙ্কিত হয়ে পড়েন হাসিনা। ২০০২ সালের ভোটার লিস্টে নিজের নাম না থাকায় তিনি ক্রমশ উদ্বেগে ভুগছিলেন।
রবিবার সন্ধ্যায় আচমকাই অসুস্থ হয়ে পড়েন হাসিনা বেগম। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার সকালে মৃতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান ডানকুনি পৌরসভার পুরপ্রধান হাসিনা শবনম। তিনি জানান, ' এই SIR এর বিষয়টা তো সবাই বুঝবে না। যারা বয়স্ক মানুষ তারা বুঝতে পারেন না। স্বাভাবিক ভাবেই দিন কয়েক আগে SIR নিয়ে যে আলোচনা হয়েছিল তাতে তিনি চিন্তায় পড়ে গেছিলেন। এই এলাকায় আরও একজন মানুষ এই SIR আতঙ্ক নিয়ে হাসপাতালে ভর্তি।'
হাসিনা শবনম আরও বলেন, 'যদি SIR করারই দরকার ছিল তাহলে আরো আগে করতো। এখন এতটা কম সময়ের মধ্যে SIR হলে মানুষ তো ভয় পাবেই। দরকার পড়লে মানুষকে সতর্ক করে আশ্বাস দিক যে ভোটার তালিকা থেকে একটা মানুষের নামও যেন বাদ না যায়। আমরা চাইনা এই ভাবে আর কারোর কোনো ক্ষতি হোক। বাংলার মানুষকে সর্বোপরি সমস্ত ভারতের মানুষকে শান্তি থাকতে দিক এই বিজেপি সরকার।'
এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ' SIR ইস্যুতে আরও এক মৃত্যুর ঘটনা ঘটেছে। হাসিনা বেগম, ৬০ বছর বয়স, তিনি এসআইআর জনিত চাপ সহ্য করতে না পেরে, চিন্তায় উদ্বেগে অসুস্থ হয়ে পড়েন। এরপরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।'
কুণাল ঘোষ আরও বলেন, 'বিজেপি SIR নামক যে প্যানিক সৃষ্টি করেছে অর্থাৎ ধরে বার করে দেব, নাম কেটে দেব, বাংলাদেশে পাঠিয়ে দেব এই চাপে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে। কেউ আত্মহত্যা করেছেন, কেউ আত্মহত্যার চেষ্টা করেছেন, কেউ উদ্বেগজনিত চাপে অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের