নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - রাজ্যে SIR আতঙ্ক ফের কাড়ল মানুষের প্রাণ। ভোটার তালিকায় পরিবারের সদস্যের নাম বাদ পড়ার আশঙ্কায় আমবাড়িতে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। এনুমারেশন ফর্ম না পাওয়া নিয়েই মানসিক চাপে ছিলেন বলে অভিযোগ পরিবারের।
সূত্রের খবর, রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ির বাসিন্দা ভুবন চন্দ্র রায়ের নাম দীর্ঘদিন ধরেই ভোটার তালিকায় রয়েছে। তার স্ত্রী, পুত্র এবং মেয়ে শিবানী রায়ের নামও তালিকাভুক্ত। কিন্তু সম্প্রতি বাড়িতে এনুমারেশন ফর্ম দেওয়ার সময় শিবানীর নামে কোনও ফর্ম না আসায় চরম দুশ্চিন্তায় পড়ে যান ভুবনবাবু। তিনদিন আগে স্থানীয় বিএলও বাড়িতে ফর্ম দিয়ে গেলেও শিবানীর নামে ফর্ম না আসায় উদ্বিগ্ন হন তিনি।
পরিবারের অভিযোগ, শিবানীর বিয়ে অন্য ব্লকে হলেও তিনি নিয়মিত বাবার বাড়িতেই ভোট দিতেন। তাই তার নামে ফর্ম না পাওয়ায় ভোটাধিকার হারানোর ভয়েই মানসিক চাপ বাড়তে থাকে বৃদ্ধের। বৃহস্পতিবার রাত থেকে তাকে খুঁজে পাচ্ছিল না পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে বাড়ির কাছেই এক গাছে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় ভুবনবাবুর বাড়িতে যান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তিনি জানান, ভোটার তালিকায় শিবানী রায়ের নাম যাতে বাদ না পড়ে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের