নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - SIR আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যুর অভিযোগের আবহে নতুন করে শোরগোল কালনায়। গাড়ি চালানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ কালনার বাসিন্দা ক্ষিতীশ শর্মা। SIR আতঙ্ক নিয়ে মানসিক চাপে ভুগছিলেন তিনি, এমনটাই দাবি পরিবারের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে কালনার মহাপ্রভুপাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকেন ক্ষিতীশ শর্মা। পেশায় গাড়িচালক, তিনিই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। তার আয়ে নির্ভর করেই চলত দুই মেয়ে, স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের জীবন। তবে SIR প্রক্রিয়া ঘোষণার পর থেকেই আতঙ্কে ছিলেন ক্ষিতীশবাবু।
পরিবারের অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় ক্ষিতীশবাবু ও তার স্ত্রীর নাম নেই। ছোটবেলায় বাবা-মা মারা যাওয়ায় তাদের নামও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নিয়েই বাড়তে থাকে মানসিক চাপ ও দুশ্চিন্তা। অবশেষে গাড়ি চালানোর সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ক্ষিতীশবাবু। তাঁকে দ্রুত কালনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। আপাতত তাকে ২ মাসের সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছে চিকিৎসক।
এই অবস্থায় সংসার কার্যত অনিশ্চয়তার মুখে। নুন আনতে পান্তা ফুরানো সংসারের একমাত্র রোজগেরে মানুষটি কাজ হারানোর পর চরম সমস্যায় পড়েছে পরিবার। শনিবার ব্লক প্রশাসনের কাছে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন ক্ষিতীশবাবুর স্ত্রী। ইতিমধ্যেই স্থানীয় পুরকর্তারা ক্ষিতীশবাবুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের