নিজস্ব প্রতিনিধি , বীরভূম - SIR আতঙ্কে চরম ভোগান্তির মুখে পড়ছে সাধারণ মানুষ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বৈধ ভোটার যেন বাদ না যায় , শাসক দলের তরফে আগেই দেওয়া হয়েছিল হুশিয়ারি। তবে প্রতিনিয়ত শুনানির ডাক পাচ্ছেন বৈধ ভোটাররা। এমনকি অসুস্থতা নিয়েও লাইনে দাঁড়াতে হচ্ছে বয়স্কদের। অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে একাধিক মানুষের। এরপরই বোলপুরে ডেপুটেশন কর্মসূচিতে নামে শাসক শিবির।

SIR কর্মসূচি শুরুর পর থেকেই অশান্তিতে সাধারণ মানুষ। নথিপত্রের জন্য বারবার ছোটাছুটি করতে হচ্ছে। স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। ব্লক অফিস থেকে বাড়ি আর বাড়ি থেকে ব্লক অফিস ছোটাছুটি করছেন সকলে।এমনকি আতঙ্কে , ভয় পেয়ে মৃত্যু হয়েছ একাধিক মানুষের। এরপর বিজেপির বিরুদ্ধে রাস্তায় নেমে ডেপুটেশন জমা দিতে বিক্ষোভ মিছিলে সামিল হল তৃণমূল কংগ্রেসের প্রায় ৫০০ এর বেশি কর্মী। AERO -এর কাছে স্মারকলিপি জমা দিলেন তারা।

দলের কর্মী সুকান্ত ধারা বলেছেন , " নির্বাচন কমিশন এক একসময় এক একরকমের কথা বলছে। বাচ্চা বাচ্চা ছেলেদের নামে শুনানির নোটিশ আসছে। বয়স্কদের লাইনে দাঁড়াতে হচ্ছে। বিজেপির দালালের মতো কাজ করছে তারা। কোনো বৈধ ভোটার যদি বাদ যায় তবে বিজেপির নিযুক্ত করা BLOরা বুঝতে পারবেন এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে।কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না।"

আরও এক শাসক দলের কর্মী জানিয়েছেন , "SIR কর্মসূচির নামে সাধারণ মানুষকে বারংবার ডেকে হয়রানি করা হচ্ছে। বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। অযথা মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। আমরা চাই তারা যেন একটা সঠিক নির্দেশ দেয়। এইভাবে বিজেপির দালালি করলে এর পরিণতি ভাল হবে না। এই বাংলা জানে কিভাবে আন্দোলন তৈরি করতে হয়। আজকে আমরা ডেপুটেশন দিলাম। এরপর আরও বড়সড় বিক্ষোভে নামব। বৈধ ভোটারের নাম বাদ দেওয়া কোনোভাবেই যাবে না। এইভাবে বিজেপির দালালি চলবে না।"
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা