নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - রাজ্যে SIR আতঙ্কে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার সেই মৃতদের পরিবারের পাশের দাঁড়িয়েছে শাসক শিবির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত বিশেষ শনিবার থেকে জেলায় জেলায় মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রবিবার দুপুরে বহরমপুরের ২১ নম্বর ওয়ার্ডে SIR আতঙ্কে মৃত তারক সাহার পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
রাজ্যে SIR আতঙ্কে মৃত্যুর প্রতিবাদে সরব হয় পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের নির্দেশে জনপ্রতিনিধিরা মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করছে। রবিবার দুপুরে বহরমপুরের ২১ নম্বর ওয়ার্ডে SIR আতঙ্কে মৃত তারক সাহার পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সঙ্গে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ু গোপাল মুখার্জি, তৃণমূলের মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি ও কান্দির বিধায়ক অপূর্ব সরকার। তারক সাহা পেশায় ছিলেন একজন মুড়ি বিক্রেতা। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকার আশঙ্কায় আত্মহত্যা করেন তিনি।
পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, ' একজন সামান্য মুড়ি বিক্রেতা। ওনার স্ত্রীও পরিচারিকার কাজ করেন। সেখানে দাঁড়িয়ে এই SIR আতঙ্কে উনি আত্মহত্যা করেছেন। খুবই মর্মান্তিক বিষয় বলার মতন কোনো ভাষা নেই। দলের পক্ষ থেকে ওনাদের সবরকম সাহায্য করা হবে। আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী ও সাধারণ সম্পাদক রয়েছে ওনাদের পাশে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের