নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ফের SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল রাজ্যে। বাদুড়িয়া পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে এক বৃদ্ধার মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনে শুনানি প্রক্রিয়ার জন্যই মানসিক চাপে পড়ে মৃত্যু হয়েছে বৃদ্ধার। এই ঘটনাকে কেন্দ্র করে SIR প্রক্রিয়ার মানবিক দিক নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
রাজ্যজুড়ে চলছে SIR শুনানি প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ায় হয়রানির অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছে শাসক দল। আর এই আবহে ফের SIR শুনানির আতঙ্কে মৃত্যুর খবর সামনে আসছে। মৃতের নাম অনিতা বিশ্বাস,বয়স ৭৫। বাদুড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা তিনি। বৃদ্ধার ছেলে কাশিনাথ বিশ্বাস জানান, ' আমার মা এনুমারেশান ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিল। কিন্তু ২০০২ সালের তালিকায় নাম না থাকায় প্রথমে হেয়ারিংয়ের জন্য ৫ তারিখ ডাকে। সেখানে নিয়ে যাই সব নথি নিয়ে। তারপর হঠাৎই অসুস্থ হয়ে যায়।'
পরিবারের আরও অভিযোগ, ' সব সময় আমার মা চিন্তা করতে থাকতো। তালিকায় নাম নেই জেলে পাঠিয়ে দেবে। SIR আতঙ্ক নিয়েই থাকতো সবসময়। ৭ তারিখ অসুস্থ হয়ে পড়ে তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।' ঘটনার খবর পেয়ে মৃতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের সংগঠনিক জেলা সভাপতি বুরাহনুল মুকাদ্দিম শাহনাওয়াজ সরদার, বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, সুভাষ সাহা ও বনি ভট্টাচার্য-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
স্থানীয় তৃণমূল নেতা শাহনাওয়াজ সরদার বলেন, 'যে কোনো মৃত্যুই খুব দুর্ভাগ্যজনক। তবে এই যে মৃত্যুর ঘটনাটি ঘটেছে এর জন্য নির্বাচন কমিশন দায়ী। ১৯৯৫ সাল ও তার আগের ভোটার তালিকায় ওনার নাম রয়েছে। কিন্তু ২০০২ সালের তালিকায় নাম নেই। কিন্তু এর দায় পরিবারের না নির্বাচন কমিশনের। আমাদেরকে বারবার জিজ্ঞেস করত বুড়ো বয়সে ওনাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে না তো, জেলে যেতে হবে না তো? হিয়ারিংয়ে গেছিল কিন্তু সেখানে আধিকারিকরা ওনাকে কিছু আশ্বাস দিতে পারেনি। আর সেই কারণেই এই মৃত্যু। আমরা পরিবারকে সবরকম ভাবে সাহায্য করবো।'

যদিও এই মৃত্যুর জন্য তৃণমূল কংগ্রেসকে পাল্টা দায়ী করেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা পলাশ সরকার বলেন, ' SIR আতঙ্কে মানুষ না তৃণমূল কংগ্রেস আক্রান্ত। সুচিকিৎসা ব্যবস্থা না থাকার জন্য মানুষকে মরতে হচ্ছে। শুধু পশ্চিমবাংলায় SIR হচ্ছে না আরো অন্যান্য রাজ্য হচ্ছে সেখানে কেউ মরছে না। মানুষকে আর ভুল বুঝিয়ে রাখতে পারবে না তৃণমূল কংগ্রেস। আগামী নির্বাচনে এদের বিদায় নিশ্চিত।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের