নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR সংক্রান্ত আতঙ্ক ফের ডেকে আনল মর্মান্তিক পরিণতি। বুধবার রাতে বেলঘরিয়া সিসিআর ব্রিজ সংলগ্ন এলাকায় রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ৬৩ বছরের অশোক সর্দার। দেশছাড়া হওয়ার ভয়েই এমন চরম সিদ্ধান্ত, দাবি পরিবারের।
সূত্রের খবর, কামারহাটি পুরসভার প্রফুল্ল নগর লো ল্যান্ডের বাসিন্দা অশোক সর্দার পেশায় একজন রিক্সাচালক। SIR ঘোষণা হওয়ার পর থেকেই নথিপত্র নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। পরিবারের অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় অশোক সর্দার ও তার স্ত্রীর নাম না থাকায় ভয় আরও বাড়তে থাকে। গত কয়েকদিন ধরেই আতঙ্কিত ছিলেন তিনি। মেয়েকে বারবার বলতেন, 'আমার কোনও নথি নেই, যদি দেশ থেকে তাড়িয়ে দেয়?'
বুধবার রাতে সেই ভয়ই তাকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করে। রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বৃদ্ধ। ফলে গুরুতর জখম হন তিনি। আহত অবস্থায় তাকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই বৃদ্ধ। এক পা বাদ দিতে হয়েছে তার। বর্তমানে অবস্থা সঙ্কটজনক।
বৃদ্ধের মেয়ে জানান, ' বাবা কয়েকদিন ধরেই আতঙ্কে ছিলেন। কার কাছে যাব, কী দেখাব সে উদ্বেগেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। কয়েকদিন ধরে খাওয়া দাওয়াও করছিল না ঠিক মতন। বারবার খালি বলতো দেশ থেকে বের করে দেবে কিনা।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের