নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR প্রক্রিয়ার বিরোধিতায় পথে নামল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। আগামী ৫ নভেম্বর থেকে আমরণ অনশনের ঘোষণা করলেন সংঘাধিপতি ও তৃণমূল রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। তার অভিযোগ, এসআইআর হলে হাজার হাজার মতুয়া ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে।
দেশজুড়ে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হচ্ছে ৪ নভেম্বর থেকে। সেই দিনই যেমন এসআইআরের বিরোধিতায় পথে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেমনই পরদিন থেকে আন্দোলনে নামছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। শনিবার বনগাঁয় সংঘের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মমতাবালা ঠাকুর ঘোষণা করেন, 'SIR বাতিলের দাবিতে ৫ নভেম্বর থেকে ঠাকুরনগরে বড়মা বীণাপানি দেবীর ঘরের সামনে আমরণ অনশন শুরু হবে।'
তৃণমূল নেত্রী মমতাবালা ঠাকুরের আশঙ্কা, উত্তর ২৪ পরগনা সহ একাধিক জেলায় মতুয়া সম্প্রদায়ের বিপুল ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে। তার বক্তব্য, 'এসআইআর চালু হলে বহু মতুয়া পরিবারের নাম ভোটার তালিকা থেকে মুছে যাবে। কোনও মতুয়াকে বাদ দেওয়া চলবে না। এই অন্যায়ের বিরুদ্ধেই আমাদের লড়াই।'
গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, 'বিজেপি নেতারা এসআইআর নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছেন। যাঁদের মতুয়া সমাজের পাশে দাঁড়ানোর কথা, তারাই চুপ করে রয়েছেন।' সাংসদ শান্তনু ঠাকুরের কথা উল্লেখ করে তিনি বলেন, 'ওদের উচিত ছিল প্রতিবাদ করা, কিন্তু ওরা এখন নীরব।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের