নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR এর প্রতিবাদে চলা দীর্ঘ অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘণ্টা আগেই অসুস্থ হয়ে পড়েন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। রবিবার রাতেই অনশন প্রত্যাহারের কথা জানালেও সোমবার দুপুরের আগেই তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়।
সূত্রের খবর, ১৩ দিন ধরে SIR এর বিরুদ্ধে আমরণ অনশনে বসেছিলেন মমতাবালা ঠাকুর-সহ মতুয়ার একাংশ। মতুয়া সমাজের দাবি, SIR প্রক্রিয়ার ফলে অনেকের নাম বাদ পড়তে পারে, তাই নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে তারা পথে নেমেছেন। যদিও পূর্বে ১৫ জন অসুস্থতার কারণে অনশন থেকে সরে দাঁড়িয়েছিলেন। তবুও মমতাবালা ঠাকুর সহ বাকি ১০ জন অনশন চালিয়ে যাচ্ছিলেন। এই পরিস্থিতিতেই রবিবার রাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠি পৌঁছায় ঠাকুরবাড়িতে।
অভিষেকের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মমতাবালা ঠাকুর অনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। সোমবার বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে অনশন ভাঙার কথা ছিল। তবে তার কয়েক ঘণ্টা আগেই শারীরিক অবস্থার অবনতি হয় মমতাবালার। অনশন মঞ্চেই চিকিৎসকরা তাকে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করেন। পরে লেবুর রস খাইয়ে মঞ্চেই আনুষ্ঠানিকভাবে অনশন ভাঙেন মমতাবালা ঠাকুর ও অন্য গোঁসাইরা। এরপরই দ্রুত অ্যাম্বুল্যান্সে করে তাকে নিয়ে যাওয়া হয় বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে।
মতুয়া সংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন, ' আমরা অনশনে বসার আগে সমস্ত রাজনৈতিক দলকে জানানো হয়েছিল। বিজেপি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও নির্বাচন কমিশন বাদে সমস্ত দলকে জানানো হয়েছিল। সেখানে সমস্ত দলের পক্ষ থেকেই এই মঞ্চে এসেছিল। আপাতত এই অনশন স্থগিত করা হয়েছে। মমতাবালা ঠাকুর সহ অন্যান্য গোঁসাইদের লেবুর রস খাইয়ে অনশন এখানে স্থগিত করা হয়েছে। কিন্তু আগামী দিনে বৃহৎ আন্দোলন সংগঠন করবে মতুয়া সংঘ।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের