নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - SIR বিরোধিতায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ধর্নার আঁচ এবার পড়ল দিনহাটায়। SIR ইস্যুতে দিনহাটা মহকুমা শাসকের দফতরের সামনে গণ অনশন কর্মসূচিতে নামল তৃণমূল কংগ্রেস। এই অনশন কর্মসূচি থেকে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
সোমবার দিনহাটার মহকুমা শাসকের দফতরের সামনে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হয় গণ অনশন কর্মসূচি। SIR ইস্যুকে সামনে রেখে এই কর্মসূচিতে দলের বিভিন্ন ব্লক নেতৃত্ব থেকে শুরু করে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। রাজ্য সড়কের দুই ধারে বসে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা, যার ফলে এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে।
এই কর্মসূচিতে উপস্থিত থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ' কমিশন আর বিজেপির চক্রান্তে বিরুদ্ধে আমাদের এই অনশন। কলকাতায় আমাদের মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন তার সমর্থনে আমাদের এই অনশন। কমিশন পিছনের দরজা দিয়ে বিজেপিকে সাহায্য করে জেতাতে চাইছে।'
তৃণমূল নেতা আরও বলেন, ' দিনহাটায় ৩৬ হাজার মানুষের নাম বিচারাধীন দেখাচ্ছে। যাদের নাম বাদ দিয়েছে তারা অধিকাংশ রাজবংশী। বিজেপির অঙ্গুলিহেলনে চলছে নির্বাচন কমিশন। বলছে কোনো ভোটারের নাম বাদ যাবে না অথচ এই ভোটারদের নাম বাদ দিয়েছে। এরা কি ভারতের নাগরিক নন?'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের