নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - SIR প্রক্রিয়া ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। আর এই আবহের মধ্যেই জেলায় বড়সড় জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৯ ডিসেম্বর রাসমেলা ময়দানে তার এই সফরকে কেন্দ্র করে জেলায় ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।
দীর্ঘ বিরতির পর ফের কোচবিহার সফরে আসছেন মুখ্যমন্ত্রী। কোচ-রাজবংশী অধ্যুষিত এই জেলায় মুখ্যমন্ত্রীর জনসভা যে রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ, তা বুঝে নিয়েই প্রস্তুতিতে নেমেছে জেলা তৃণমূল নেতৃত্ব। আগামী ৯ ডিসেম্বর সকালে কোচবিহারে পৌঁছে তিনি রাসমেলা ময়দানে বৃহৎ জনসভায় ভাষণ দেবেন। পরে প্রশাসনিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে, যদিও সেই সূচি এখনও চূড়ান্ত নয়।
কোচ-রাজবংশী সম্প্রদায়কে কেন্দ্র করেও তৃণমূল যে বিশেষ নজর দিচ্ছে। তাদের মতে, SIR এর সময় ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে উত্তেজনার মাঝে মুখ্যমন্ত্রীর এই সফর জনসংযোগের একটি গুরুত্বপূর্ণ ধাপ হতে চলেছে। জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক রবিবার জানান, '৯ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় রাসমেলা ময়দানে মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক জনসভা হবে।' সেই উপলক্ষ্যে টানা প্রস্তুতি বৈঠক ডাকছে জেলা তৃণমূল।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের