নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাজ্যজুড়ে চলছে SIR প্রক্রিয়া। এই SIR আবহে রাজ্যে একের পর এক সাধারণ মানুষ ও BLO র আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। এবার ফের SIR কাজের চাপে আত্মঘাতী হলেন চাপড়ায় মহিলা BLO। শনিবার সকালে তার বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অতিরিক্ত কাজের চাপ নিতে না পেরেই আত্মঘাতী দাবি পরিবারের।
SIR আতঙ্ক যেন সাধারণকে চেপে ধরেছে। অত্যাধিক কাজের চাপে ভুক্তভোগী হতে হচ্ছে BLO দের। কেউ ব্রেন স্ট্রোক, কেউ সেরিব্রাল অ্যাটাক অথবা কেউ আত্মঘাতী হচ্ছেন। এবার ফের রাজ্যে SIR কাজের চাপে আত্মঘাতী হলেন এক মহিলা BLO। মৃতার নাম রিঙ্কু তরফদার, বয়স ৫৪ এর ওই মহিলা চাপ়়া বাঙালঝি স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরের পার্শ্বশিক্ষক ছিলেন। চাপড়া দুই পঞ্চায়েতের ২০১ নম্বর বুথের বিএলও হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি। কৃষ্ণনগর ষষ্ঠীতলায় নিজের বাড়িতেই থাকতেন। শুক্রবার গভীর রাতে গলায় ফাঁস দেন রিঙ্কু দেবী। শনিবার সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত দেহ উদ্ধার করেন।
পরিবারের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। যেখানে স্পষ্টভাবে রিঙ্কু দেবী তার মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। সুইসাইড নোটে মহিলা লেখেন, ' আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী। আমি কোনও রাজনৈতিক দলকে সমর্থন করি না। খুবই সাধারণ মানুষ। কিন্তু এই অমানুষিক কাজের চাপ আমি নিতে পারছি না। আমি একজন পার্শ্বশিক্ষিকা। বেতন পরিশ্রমের তুলনায় খুবই কম কিন্তু এরা আমাকে ছাড় দিল না।'

মৃতার পরিবারের দাবি, ' দীর্ঘদিন ধরেই বলতেন SIR এর এতো কাজের চাপ নিতে পারছি না। অফলাইনে ওনার সমস্ত কাজই হয়ে গেছিল। কিন্তু অনলাইনের কাজ উনি ঠিক মতন পারতেন না। সেটা থেকেই একটা চিন্তার বিষয় তৈরি হয়েছিল। মাঝে মধ্যেই বলতেন এতো কাজের চাপে ব্রেইন স্ট্রোক না হয়ে যায়। একটা আত্মহত্যা করার মানসিকতা তৈরি হয়েছিল সেখানে থেকেই এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের