নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - SIR প্রক্রিয়া চলাকালীনই বড়সড় অগ্নিকাণ্ড। বুধবার গভীর রাতে মহকুমাশাসকের দফতরে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গুরুত্বপূর্ণ সরকারি নথি ও ইলেকট্রনিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় উদ্বেগ বাড়ছে প্রশাসনিক মহলে।
বুধবার রাত আনুমানিক ১১টা নাগাদ হঠাৎ করেই শিলিগুড়ির মহকুমাশাসকের দফতরে একটি অফিসঘর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। প্রথমে একটি, পরে আরও একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভানোর কাজে নামে। দমকলকর্মীদের তৎপরতায় প্রায় ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে অফিসের ভিতরে থাকা সরকারি চেয়ার, টেবিল, কম্পিউটারসহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস আগুনে পুড়ে যায়। একাধিক গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার সময় অফিসটি সম্পূর্ণ ফাঁকা ছিল বলেই জানা যায়। আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে অনুমান দমকলের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও। জানা যায়, এই দফতর থেকেই বর্তমানে SIR সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ পরিচালিত হচ্ছে। ফলে অগ্নিকাণ্ডে ইলেকট্রনিক ডিভাইস ও নথি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রশাসনিক স্তরে বাড়তি উদ্বেগ তৈরি করেছে। যদিও দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত SIR সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার প্রমাণ মেলেনি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের