নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR ইস্যু ঘিরে রাজ্যজুড়ে চলা রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়ালেন বসিরহাটের হাড়োয়ার তৃণমূল নেতা আবদুল খালেক মোল্লা। বৈধ ভোটারের নাম বাদ পড়লে বিজেপি নেতাদের 'গাছে ঝুলিয়ে মারার' হুঁশিয়ারি দিয়ে বেফাঁস মন্তব্য করেন তিনি। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া বিজেপি শিবির ও সাধারণ মানুষের মধ্যে।
গত সোমবার থেকে রাজ্যে শুরু হয়েছে SIR প্রক্রিয়া। যা ঘিরে রাজ্যজুড়ে সৃষ্টি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। তৃণমূলের দাবি, বিজেপি ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে। এই প্রেক্ষিতে শনিবার হাড়োয়া ২ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস মন্তব্য করেন স্থানীয় তৃণমূল নেতা আবদুল খালেক মোল্লা।
তৃণমূল নেতা আবদুল খালেক মোল্লা তার দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, ' SIR নিয়ে আমাদের নেতা অভিষেক বন্দোপাধ্যায় যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মেনেই আমরা চলবো। আমরা এদেশের বৈধ নাগরিক ভারতের নাগরিক। আমাদের বাংলাদেশি অবৈধ বলে বাদ দিয়ে দেবে সেটা আমরা কখনই মেনে নেবো না। আমরা ভারতের নাগরিক ভোট দিয়ে সমস্ত বিধায়ক, সাংসদের জেতাই আর সেখানে আমদের অবৈধ ঘোষণা করে দেবে সেটা হতে দেবো না।'
তৃণমূল নেতা আরও বলেন, ' বিজেপির নেতারা SIR এর নামে মস্তানি করবে সেটা কখনই মেনে নেবো না। তাই কর্মীদের নির্দেশ দিয়েছি কোনো নেতা মস্তানি করতে আসলে তাদের উল্টো করে ঝুলিয়ে গাছের সঙ্গে বেঁধে পেটাবেন। ভারতের নাগরিক কে অবৈধ বলবে আর বিজেপির নেতাদের ঝুলিয়ে পেটাবে না তো কি মিষ্টি খাওয়াবে।'
তৃণমূল নেতার এই মন্তব্য রাজনীতির ময়দানে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। বিতর্ক বাড়তে থাকায় আবদুল খালেক মোল্লা দাবি করেছেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন, 'আমি কাউকে মারার কথা বলিনি। মানুষ যেন অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়ায়, সেটাই বলতে চেয়েছিলাম।'
তার এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির। স্থানীয় বিজেপি নেতা বলেন, 'এই খালেক মোল্লাকে কয়েকদিন আগে সভাপতি পদ থেকে বাদ দেওয়া হয়েছিল আবার নেওয়া হয়েছে। এই অঞ্চলে একাধিক অবৈধ ভোটার আছে। প্রায় ৩৫ হাজারের মতন। সবার ভুয়ো রেশন কার্ড, ভুয়ো আধার কার্ড বানিয়ে রেখে দিয়েছে। SIR হলে সবটাই বোঝা যাবে। কে কাকে ঝুলিয়ে পেটাবে সেটা বিজেপিও দেখিয়ে দেবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের