নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই উদ্বেগে পড়েছেন মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ। কমিশনের প্রকাশিত তালিকায় একাধিক মতুয়ার নাম বাদ পড়েছে কিংবা ‘বিচারাধীন’ অবস্থায় রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে ব্রিগেডের সভা থেকে মতুয়াদের জন্য কোনরকম আশ্বাস দেননি প্রধানমন্ত্রী। ফলে কার্যতই বেশ দুশ্চিন্তায় রয়েছে মতুয়া সম্প্রদায়।
শনিবার ব্রিগেডে যোগদানের জন্য কেন্দ্রের পক্ষ থেকে মতুয়াদের জন্য একগুচ্ছ ট্রেন ঘোষণা করা হয়। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর একবুক আশা নিয়েই মোদির সভায় যোগ দিতে এসেছিলেন মতুয়াদের এক বিরাট অংশ। তবে দিনের শেষে ফলাফল শূন্য। এদিন, ব্রিগেডের জনসভা থেকে তৃণমূলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হয়েছেন প্রধানমন্ত্রী। তবে চূড়ান্ত তালিকা থেকে বাদ যাওয়া মতুয়া সম্প্রদায়ের জন্য এদিন কোনো বার্তা দেননি প্রধানমন্ত্রী। যা বেশ হতাশ করেছে তাদের।
আগামী ১৭ মার্চ থেকে ঠাকুরনগরে শুরু হচ্ছে মতুয়া ধর্ম মহামেলা। যার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। দোকানপাট বসতে শুরু করেছে, পুলিশ নজরদারি চালাচ্ছে। এই বছর মতুয়া মহাসংঘের তিনটি প্রধান শাখা একত্রে এই মেলার আয়োজন করছে। মেলার সূচনা উপলক্ষ্যে একসঙ্গে লাল নিশানা উত্তোলন করায় অনেকেই খুশি হলেও ভোটার তালিকা ঘিরে উদ্বেগ কাটছে না।
মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের অভিযোগ, তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে অথবা ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ অবস্থায় রয়েছে। এর জেরে অনেকের মধ্যেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে। সেই সভা থেকেও এই ইস্যুতে স্পষ্ট কোনও ঘোষণা না আসায় অনেক মতুয়া আরও হতাশ হয়েছেন। অনেকেই জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের থেকে তারা এর জবাব চাইবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের