নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ঠাকুরনগর ঠাকুরবাড়িতে রবিবার অনুষ্ঠিত হল আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলন। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। মতুয়া সমাজের সামাজিক পদ্ধতি থেকে শুরু করে সিএএ ও এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তিনি।
সূত্রের খবর, রবিবার ঠাকুরনগরের ঐতিহ্যবাহী ঠাকুরবাড়িতে আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনের আয়োজন করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। বাংলাদেশসহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে গোঁসাই ও মতুয়া ভক্তরা হাজির হন এই বিশাল সম্মেলনে। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানান, মতুয়া সমাজের মধ্যে বিবাহ, সামাজিক অনুষ্ঠানসহ বিভিন্ন আচার-পদ্ধতি কীভাবে সম্পন্ন হবে, সে বিষয়ে নির্দেশিকা তৈরি হবে এই সম্মেলন থেকে।
পাশাপাশি CAA ও SIR নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন শান্তনু ঠাকুর। SIR হলে মতুয়া সমাজের ভোট কাটা পড়বে। এই অভিযোগের জবাবে শান্তনু ঠাকুর বলেন, ' এসআইআর হলে ভূতুড়ে ভোটার ও রোহিঙ্গাদের নাম কাটা যাবে, মতুয়াদের নয়। মতুয়াদের নাম যদি বাদও যায়, সিএএ-এর মাধ্যমে নাগরিকত্ব দিয়ে ভোটার তালিকায় তাদের নাম তোলা হবে। SIR হলে প্রায় ১ কোটি ভূতুড়ে ভোট বাদ যাবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের