নিজস্ব প্রতিনিধি , হুগলী - রাজ্য জুড়ে চলছে SIR প্রক্রিয়া। এরই মধ্যে একাধিক জায়গা থেকে উঠে আসছে BLO দের আত্মহত্যা অথবা অসুস্থ হওয়ার ঘটনা। মালবাজারে মহিলা BLO র মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কাজে চাপে অসুস্থ কোন্নগরের বিএলও তপতি বিশ্বাস। ফর্ম বিলি, ফেরত নেওয়া, কিউআর কোড স্ক্যান এই চাপের মধ্যেই কাজ করতে করতে আচমকাই রাস্তার ধারে অজ্ঞান হয়ে পড়েন তিনি।
সূত্রের খবর, বুধবার সকাল পৌনে এগারোটা নাগাদ কোন্নগর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে SIR এর এনুমারেশন ফর্ম বিলি করতে বেরিয়েছিলেন বিএলও তপতি বিশ্বাস। আচমকা মাথা ঘুরে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে কোন্নগর মাতৃসদন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, তিনি সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। শুধু তাই নয়, তার বাঁদিকের অংশ অবশ হয়ে গেছে। উত্তরপাড়া বিধানসভার ২৭৯ নম্বর বুথে নিযুক্ত ছিলেন তপতি, পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী।
তপতি বিশ্বাসের স্বামী জানান, 'সকাল বেলা উঠে অঙ্গনওয়ারির কাজ করতো তারপর আবার ফর্ম বিলি করা শুরু করতো। রাতের বেলা এসে ঘুমোতে পারতো না গতকাল রাত ২:৩০ টে পর্যন্ত স্ক্যানের কাজ করেছে তারপর আবার ভোর বেলা ফোন করে বলছে পাঠাতে তখন থেকে আবার কাজ শুরু করেছে। এবার সকাল বেলা কাজ করতে গেছে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে।'
তিনি আরও অভিযোগ করেন, ' একাধিক বার মানা করেছিলাম এই ধরনের কাজ না করতে ছেড়ে দিতে তখন খালি বলতো কাজ না করলে মাইনে পাবে না। সেই ভয়ে কাজ করতো। দিন নেই রাত নেই সবসময় এই কাজ নিয়ে পড়ে থাকতো। সারাদিন ফর্ম দিতে, ফেরত নিতে, স্ক্যান করে আপলোড করতে করতে হাঁপিয়ে যাচ্ছিল। ১০১৬ জনের ফর্মের মধ্যে এখনও ৪৫ জন বাকি।ডাক্তারের প্রেসক্রিপশনও দেখিয়েছিলাম কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এই SIR এর চাপে জন্যই এই অবস্থা হল।'
এদিকে, কোন্নগর মাতৃসদন হাসপাতালের চিকিৎসক সঞ্জয় শী জানান, ' রোগীর হাই সুগার ও হাই প্রেসার ছিল, নিয়মিত ওষুধ খেতেন না। এই অনিয়মই সেরিব্রাল স্ট্রোকের বড় কারণ। প্রাথমিকভাবে সিটি স্ক্যানে সেটাই ধরা পড়েছে। জ্ঞান ফিরেছে, আপাতত পর্যবেক্ষণে আছেন।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের