নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - SIR আবহে ফের এক BLO র মৃত্যু। কাজ সেরে বাড়ি ফিরছিলেন বিএলও ললিত অধিকারী। পথে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। বাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারালেন তিনি। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার কোচবিহারের মাথাভাঙায়। মৃত ললিত অধিকারী বড়ধাম চাত্রা গ্রামের বাসিন্দা হলেও কর্মসূত্রে মাথাভাঙায় ভাড়া থাকতেন। তিনি মহিষমুড়ির শিয়ালডাঙা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পাশপাশি, বড়ধাম চাঁচড়া গ্রামের ১২৮ নম্বর বুথের বিএলও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিন সকালে SIR সংক্রান্ত কাজের জন্য বুথ এলাকায় গিয়েছিলেন ললিতবাবু। দায়িত্ব শেষ করে বাইকে বাড়ি ফেরার সময় আচমকা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় তার।
স্থানীয়রা উদ্ধার করে দ্রুত তাকে মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন থাকাকালীন তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কোচবিহারের একটি বড় হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই পরে মৃত্যু হয় ললিতবাবুর। মৃত লালিত অধিকারীর পরিবারে স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে। মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ' আমাদের কয়েকজন ফোন করে জানায় ললিতের অ্যাক্সিডেন্ট হয়েছে। তাড়াতাড়ি আসতে বলা হয় আমাদের। কাজ শেষ করে বাড়ির যাওয়া সময় দুর্ঘটনা ঘটে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের