নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া ঘিরে বিতর্ক যেন থামছেই না। একের পর এক রাজনৈতিক দল অভিযোগ তুলছে, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এই প্রক্রিয়া চালানো হচ্ছে এবং সাধারণ মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছেন। সেই ক্ষোভই এবার রাস্তাঘাট ছেড়ে পৌঁছল রেললাইনে। শুক্রবার ভোরেই হাওড়া–কাটোয়া শাখায় রেল অবরোধকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হল।
শুক্রবার সাতসকালে হাওড়া–কাটোয়া শাখার সমুদ্রগড় স্টেশনে স্থানীয় বাসিন্দাদের একাংশ রেল অবরোধে বসেন। অভিযোগ, SIR এর নামে সাধারণ মানুষকে বারবার ডেকে এনে হয়রানি করা হচ্ছে। সেই প্রতিবাদেই ডাউন হাওড়া–কাটোয়া লোকাল ট্রেন আটকে দিয়ে শুরু হয় বিক্ষোভ। স্টেশন চত্বরে স্লোগান ও উত্তেজনার মধ্যেই সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে রেল পরিষেবা। হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা।
অফিসযাত্রী থেকে শুরু করে স্কুল-কলেজ পড়ুয়া সকলেই আটকে পড়েন। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি ও আরপিএফ। তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। অবশেষে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হলে রেল অবরোধ উঠে যায় এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের