নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - SIR-এর নামে নাগরিক ভোগান্তির অভিযোগ তুলে পথে নামল বাম শিবির। এই পরিস্থিতিতে প্রশাসনিক ভূমিকা, দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলে প্রকাশ্যে প্রতিবাদ দেখানো হয়। ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন চাপানউতোর শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশের কয়েকটি জেলায় SIR প্রক্রিয়া চালু হয়েছে। সিপিএমের অভিযোগ, এর আড়ালে গরিব, সংখ্যালঘু মানুষদের নিশানা করা হচ্ছে। ভুয়ো, মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার অজুহাতে বৈধ নাগরিকদের ডেকে নথিপত্র দেখাতে বাধ্য করা হচ্ছে।

এছাড়াও, নাগরিকত্ব নির্ধারণের অধিকার নির্বাচন কমিশনের এক্তিয়ারের মধ্যে পড়ে না। এই ক্ষমতা রয়েছে শুধুমাত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। তাঁদের মন্তব্য, রাজ্যে কর্মসংস্থান নেই, শিল্প কার্যত বন্ধ। সরকারি নিয়োগ দুর্নীতিতে ভরা। ৮ হাজারের বেশি স্কুল বন্ধ হয়েছে। চাষীরা ন্যায্য মূল্য পাচ্ছেন না, অথচ বাজারে সবজির দামে আগুন।
অভিযোগ, এসব বাস্তব সংকট থেকে দৃষ্টি ঘোরাতেই সরকারের এই তৎপরতা। নাহলে ২০০২ সালের ভোটার তালিকায় বাবা, ঠাকুরদার নাম থাকা সত্ত্বেও কাউকে শুনানিতে ডাকার যুক্তি নেই। এসবের প্রতিবাদে দলের উদ্যোগে শনিবার মহেশতলা থেকে বজবজ পর্যন্ত অনুষ্ঠিত হয় বাইক মিছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোটা রুটজুড়ে মোতায়েন ছিল পুলিশ।

সভা থেকে দলীয় কর্মী সমীক লাহিড়ী জানান, 'রাজ্য জুড়েই এখন এরকম মিছিল চলবে। SIR-এর নামে মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। বিজেপির পরিকল্পনাকে কাজে লাগিয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেসও রাজনৈতিক ফায়দা তুলছে। দুই শিবিরের ‘সেটিং’-এর জেরেই বাংলার গণতান্ত্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের