নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - রাজ্য জুড়ে SIR ঘোষণা হওয়ার পর থেকেই অবৈধ বাংলাদেশী ভোটারের সংখ্যা কমতে শুরু করেছে। এমনকি বিভিন্ন এলাকা থেকে লক্ষ লক্ষ মানুষের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার ছবিও দেখা গেছে। এবার তারই প্রতিফলন ধরা পড়লো দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গের কিছু জায়গায়। রাস্তার পার থেকে হটে যেতে বাধ্য হচ্ছে অবৈধ দখলদারীরা, যার ফলে উত্তরবঙ্গের ব্যবসায় দিনের পর দিন ভাটা পড়ছে। উত্তরবঙ্গের একাধিক শহরের মতো শিলিগুড়ির বাজারেও আর লোকসমাগম তেমন চোখে পড়ছে না। কারণ, SIR শুরু হওয়ার পর থেকে ভিন রাজ্য সহ অবৈধভাবে থাকা বাসিন্দাদের সংখ্যা ক্রমেই কমতে শুরু করেছে এবং সংকটে পড়েছেন উত্তরবঙ্গের একাধিক ব্যবসায়ী।

স্থানীয় সূত্রের খবর , একসময়ে শিলিগুড়ির প্রাণকেন্দ্র হকার্স কর্নার বা বিধান মার্কেট সংলগ্ন ফুটপাত ধরে প্রায় ১,৫০০ থেকে ২,০০০-এর কাছাকাছি ছোট-বড় দোকান বা অস্থায়ী স্টল বসত। এলাকাগুলিতে প্রতিদিন গড়ে ১০,০০০ থেকে ১৫,০০০ মানুষের আনাগোনা থাকত। মূলত এই অস্থায়ী দোকানগুলির ক্রেতারাই ছিলেন সেই সংখ্যায় বেশি। কিন্তু SIR এবং প্রশাসনের কড়া নজরদারির কারণে সেই অবৈধ দখলদারদের উচ্ছেদ শুরু হতেই বাজারের লোকসমাগম প্রায় ৩০% থেকে ৪০% কমে গেছে বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।শিলিগুড়ির সেবক রোড বা মহাবীর স্থান-এর মতো এলাকাতেও একই ছবি। ফুটপাতে বসা ছোটখাটো খাবারের দোকান বা পসরা নিয়ে যাঁরা বসতেন, তাঁদের অনেকেই এখন আর আসছেন না। এর ফলে, ফুটপাতের দোকানগুলি থেকে দৈনিক গড়ে যে ৫-৭ লক্ষ টাকার ব্যবসা হত, তা এখন ২-৩ লক্ষ টাকায় নেমে এসেছে।
এক স্থানীয় চায়ের দোকানদার গৌতম ঘোষ জানান, "চায়ের দোকান থেকে রাস্তার অন্যান্য খাবারের দোকান এস আই আর হওয়ার কারণে ব্যবসা একেবারেই কমে গেছে। তবুও সকলের একটাই মতামত যা হচ্ছে ভালোই হচ্ছে। তিনি জানালেন এটা হওয়া দরকার ছিল।" SIR-এর ফলে উত্তরবঙ্গের বাজারে এই আকস্মিক মন্দা সাময়িক হলেও, প্রশাসনের এই পদক্ষেপকে অনেকে দীর্ঘমেয়াদে স্বচ্ছতা এবং স্থানীয়দের জন্য ব্যবসার পরিবেশ তৈরির জন্য ইতিবাচক বলে মনে করছেন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের