নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - রাজ্য জুড়ে চালু হয়েছে SIR প্রক্রিয়া। ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি সর্ম্পূণ করেছে BLO রা। কিন্তু এই SIR ফর্ম পূরণ করতে বেশ ঝক্কি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। আর তাই এবার দুর্গাপুর মহকুমা এলাকার বাসিন্দাদের নিজেদের নাগরিকত্ব সম্পর্কিত তথ্য যাচাই ও SIR ফর্ম সহজেই পূরণ করতে পারবেন অনলাইনে। সোমবার এই ডিজিটাল সুবিধার ঘোষণা করলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস।
সাংবাদিক বৈঠকে মহকুমা শাসক জানান, নাগরিকরা সরাসরি voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে অথবা ECINET অ্যাপের মাধ্যমে নিজেই SIR ফর্ম পূরণ করতে পারবেন। এপিক কার্ডে যদি আগে থেকে ফোন নম্বর যুক্ত না থাকে, তাহলেও কোনও সমস্যা নেই পোর্টালে ঢুকে সরাসরি ফোন নম্বর সংযোজন করা সম্ভব। এমনকি একটি মোবাইল নম্বর দিয়েই একাধিক ভোটারের তথ্য এন্ট্রি করা যাবে। তিনি স্পষ্ট জানান, ' অনেক কিছুই দেখা যাচ্ছে যে এনুমারেশন ফর্ম ফিলাপ করতে গিয়ে ভুল হচ্ছে। সেক্ষেত্রে সাধারণ মানুষকেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু অনলাইনে করলে সেই ভুলটা আর হবে না।'
মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান, 'ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকলেই সমস্ত কাজ করা সম্ভব। কারোর যদি নাম্বার ভোটার কার্ডের সঙ্গে যুক্ত নাও থাকে তাহলেও এই ওয়েবসাইটে ৮ নম্বর ফর্ম পূরণ করে সেটা করা যাবে। কারণ শেষ মুহূর্তে BLO দের কাছে অনেক কাজের চাপ থাকবে তাই ভুল হলে সেটা সংশোধন করা সম্ভব হবে না। কিন্তু অনলাইনে ফর্ম ফিলাপ করলে সেই ভুলের সংখ্যা অনেকটাই কম হবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের