নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। ফারাক্কা ও চাকুলিয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সন্দেশখালিতে বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়াল। প্রশাসনিক দফতরে হামলার অভিযোগ ঘিরে এলাকা জুড়ে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
মঙ্গলবার একদল দুষ্কৃতী আচমকাই সন্দেশখালির বিডিও দফতরে ঢুকে তাণ্ডব চালায়। গুরুত্বপূর্ণ সরকারি নথি ছিঁড়ে ফেলে এমনকি দফতরের আসবাব ভাঙচুর করা হয় বলে জানা গেছে। অভিযোগ, শুনানির জন্য ডেকে এনে ভোটারদের ইচ্ছাকৃত ভাবে হয়রানি করা হচ্ছে। সেই অভিযোগকে কেন্দ্র করেই বিডিও অফিসের কর্মীদের সঙ্গে বচসা বাধে। পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যায়। বিডিও অফিসের কর্মীদের সঙ্গে সাধারণ মানুষের তর্কাতর্কি শুরু হয়। অভিযোগ, একসময় সেই বচসা ধাক্কাধাক্কিতে গড়ায়। এরপরই ক্ষুব্ধ জনতা SIR এর হিয়ারিংয়ের ঘরে ভাঙচুর চালায়।
খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। বর্তমানে সন্দেশখালি বিডিও অফিস চত্বরে কড়া পুলিশি নজরদারি চলছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীরা আদৌ সাধারণ মানুষের ক্ষোভের সুযোগ নিয়ে এই তাণ্ডব চালিয়েছে কিনা, নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের