নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে শনিবার চ্যাংরাবান্ধায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ শুরু হয়। যদিও কর্মসূচি শুরু হওয়ার আগেই উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে সব বাধা অতিক্রম করে সভামঞ্চে পৌঁছে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন এবং বাংলায় পরিবর্তনের ডাক দেন।
শনিবারের সভা ঘিরে সকাল থেকেই চ্যাংরাবান্ধায় উত্তেজনা ছিল চরমে। নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হলেও বারবার বিঘ্ন ঘটে সভাস্থলে। এমন পরিস্থিতিতেও শুভেন্দু অধিকারী মঞ্চে উঠে তৃণমূল সরকারকে নিশানা করে বলেন, 'কাকদ্বীপ থেকে কোচবিহার—তৃণমূল হারবেই।' শুভেন্দুর দাবি বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ মানুষের জীবনযাত্রা ও নিরাপত্তাকে কেন্দ্র করে। তার কথায়, 'পরিবর্তন চাই পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে এনে কাজ দেওয়ার জন্য। পরিবর্তন চাই নারীর সম্মান ও কন্যা সুরক্ষার জন্য।'
SIR প্রসঙ্গেও তীব্র মন্তব্য করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, ' SIR এর পর বিহারে যেমন এনডিএ ঝড় বয়েছে বাংলায়ও এবার পরিবর্তন আসবে। মৃতদের ভোটার কার্ড, ভুয়ো নাম এবং অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্কের ওপর নির্ভর করেই টিকে রয়েছে তৃণমূল সরকার।' মঞ্চ থেকে বিরোধী দলনেতা বলেন, ' তৃণমূল SIR প্রক্রিয়ায় বাধা দিচ্ছে। কারণ ভুয়ো ভোটে, লুটের ভোটে এবং অনুপ্রবেশকারীদের ভোটে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কেউ বাদ না পড়ুক, সেটাই চান তিনি।'
অনুপ্রবেশকারী ইস্যুতে শুভেন্দু অধিকারী বলেন, ' বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা ঢুকে ন্যায্যদের রেশন ছিনিয়ে নিচ্ছে। এটা হচ্ছে খাদ্য জিহাদ। আর পরপর জমি দখল করে নিচ্ছে এটা হচ্ছে ল্যান্ড জিহাদ। এইভাবে চলতে থাকলে একটা সময় পুরো রাজ্যটাই বাংলাদেশি জেহাদীদের দখলে চলে যাবে। তাই সকলে SIR কে সমর্থন করুন। SIR হলে ৬ মাসের মধ্যে তৃণমূলের জামানা শেষ হবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের