নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR-সংক্রান্ত হয়রানির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দত্তপুকুর। আচমকা শুনানির নোটিশ সহ দূরবর্তী স্থানে হাজিরার নির্দেশে ক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ। তারই প্রতিবাদে যশোর রোড অবরোধ করে ব্যাপক বিক্ষোভে শামিল হলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
রাজ্যজুড়ে SIR শুনানিকে ঘিরে কার্যত উত্তপ্ত পরিস্থিতি। এই অবস্থায় সরস্বতী পুজোর দিন SIR শুনানিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দত্তপুকুর এলাকায়। অভিযোগ, শুনানিতে যাওয়ার কয়েক ঘণ্টা আগে SIR শুনানির নোটিশ দেওয়া হচ্ছে। এমনকি, গভীর রাতে শুনানির নোটিশ পাঠানো হচ্ছে। আর এই নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। শুধু তাই নয়, অনেককেই বাড়ি থেকে ১৫ থেকে ২০ কিলোমিটার দূরের কেন্দ্রে হাজিরা দিতে বলা হয়েছে।
এই আচমকা নির্দেশে চরম সমস্যায় পড়েছেন দিনমজুর, বয়স্ক ও অসুস্থ মানুষজন। আর তারই প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে, বেঞ্চ পেতে যশোর রোড অবরোধ করেন। অবরোধের জেরে গুরুত্বপূর্ণ এই রাস্তায় যান চলাচল দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে পড়ে। ২ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরেও অবরোধ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, সামান্য নামের বানান বা নথির ত্রুটির জন্য অহেতুক হয়রানি করা হচ্ছে। অনেক ক্ষেত্রেই দূরবর্তী শুনানিতে পৌঁছনো কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের