নিজস্ব প্রতিনিধি , হুগলী - SIR প্রক্রিয়ার চাপ আর সহ্য করতে না পেরে গঙ্গায় ঝাঁপ দিলেন এক BLO। শ্রীরামপুরে মাঝনদীতে লঞ্চ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক BLO। ফেরিঘাটের কর্মীদের তৎপরতায় প্রাণে রক্ষা পান ওই BLO। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
সূত্রের খবর, মহম্মদ কায়ামুদ্দিন উত্তর ২৪ পরগনার টিটাগড়ের বাসিন্দা এবং পেশায় স্কুল শিক্ষক। পাশাপাশি, বুথ লেভেল অফিসার হিসেবেও তিনি নিযুক্ত ছিলেন। শনিবার টিটাগড় থেকে শ্রীরামপুরে যান তিনি। সঙ্গে ছিল একটি ব্যাগ ভর্তি নথিপত্র। শ্রীরামপুর ফেরিঘাট থেকে লঞ্চে ওঠার পর মাঝগঙ্গায় হঠাৎই সকলকে অবাক করে নদীতে ঝাঁপ দেন তিনি। লঞ্চেই পড়ে ছিল তার ব্যাগ।
পরিস্থিতি বুঝে ফেরির কর্মীরা দ্রুত জলে ঝাঁপ দেন। জলের স্রোতে কিছুটা ভেসে গেলেও বেশ কিছু সময়ের চেষ্টায় তাকে উদ্ধার করা সম্ভব হয়। লঞ্চে তোলা হলে দেখা যায়, তার ব্যাগে SIR সংক্রান্ত ফর্ম ও গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। তাকে উদ্ধার করার পর দ্রুত শ্রীরামপুর পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কায়ামুদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
BLO মহম্মদ কায়ামুদ্দিন জানান, SIR কাজের চাপ তিনি আর নিতে পারছিলেন না। বহু তথ্য ও পরিসংখ্যান আপলোড করা বাকি, সময়সীমা ক্রমশ এগিয়ে আসছে এই দুশ্চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এমনকি যাদের প্রথমে ডাকা হয়নি, তাদের কাছেও শুনানির চিঠি পৌঁছনোয় অতিরিক্ত চাপ তৈরি হয় বলে দাবি করেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের