নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - SIR প্রক্রিয়ায় শুনানি পর্বে ফের রাজ্যে মৃত্যুর অভিযোগ। অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে না পেরে সেভকের করোনেশন সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক বিএলও। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।
মৃত BLO র নাম শ্রবণকুমার কাহা। শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের ধর্মনগরের বাসিন্দা। পেশায় তিনি শিলিগুড়ি হিন্দি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক এবং দেশবন্ধু পাড়ার ৪৭ নম্বর পার্টের BLO হিসেবে দায়িত্বে ছিলেন। পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেলে বাসে করে তিনি সেবকের করোনেশন ব্রিজ এলাকায় পৌঁছান। কিছুক্ষণ ব্রিজের উপর ঘোরাঘুরি করার পর আচমকাই তিস্তায় ঝাঁপ দেন তিনি।
ঘটনাটি নজরে পড়তেই স্থানীয়রা পুলিশে খবর দেন। মংপং থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিস্তা নদী থেকে মৃতদেহ উদ্ধার করে। এই সময় তিস্তার জলস্তর তুলনামূলক কম থাকায় উদ্ধারকাজে সুবিধা হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মৃতের পরিবারের অভিযোগ, SIR সংক্রান্ত কাজের অতিরিক্ত চাপেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন শ্রবণকুমার। কাজের চাপ ক্রমশ বাড়ছিল, সেই চাপ সামলাতে না পেরেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।
খবর পেয়ে হাসপাতালে পৌঁছন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাঠক এবং দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় টিব্রুওয়াল। মেয়র গৌতম দেব স্পষ্ট ভাষায় বলেন, ' SIR কাজের চাপেই এই ঘটনা। বিষয়টি মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে। এভাবে একের পর এক মৃত্যুর ঘটনা মেনে নেওয়া যায় না।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের