নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যজুড়ে চলছে SIR শুনানি প্রক্রিয়া। আর এই SIR প্রক্রিয়ার শুরু থেকেই একাধিক জায়গায় কোথাও মৃত্যুর আবার কোথাও BLO দের অসুস্থ হওয়ার ঘটনা সামনে এসেছে। এবার ফের SIR প্রক্রিয়াকে ঘিরে বাড়তে থাকা মানসিক চাপের ছবি সামনে এল বসিরহাটে। দায়িত্ব পালন করতে গিয়েই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক BLO। ঘটনার পরপরই অসুস্থ আধিকারিকের পাশে দাঁড়ালেন স্থানীয় বিধায়ক।
ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের শাকচূড়া-বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের বাশঝারি ৫৮ নম্বর বুথে। বছর ৪২-এর আল ইমরান সর্দার BLO ২ হিসেবে SIR সংক্রান্ত নথিপত্র যাচাইয়ের দায়িত্বে ছিলেন। অভিযোগ, একদিকে লাগাতার কাজের মানসিক চাপ, অন্যদিকে নাগরিকদের তরফে সঠিক নথি যাচাই নিয়ে চাপ এই দুইয়ের জেরে তার রক্তচাপ বেড়ে যায়। শেষ পর্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করতে হয়।
ঘটনার খবর পেতেই বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় রবিবার ছুটে যান হাসপাতালে। তিনি অসুস্থ BLO ২ এর শারীরিক অবস্থার খোঁজ নেন। একইসঙ্গে, তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশপাশি, চিকিৎসা, ওষুধপত্র থেকে শুরু করে আর্থিক ও অন্যান্য সহযোগিতার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন বলে জানিয়েছেন বিধায়ক।
বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় জানান, ' শনিবার রাতে প্রায় ৫৭০ টি ফর্ম বিলি করার তড়িঘড়ির কারণে রক্তচাপ বেড়ে অসুস্থ হয়ে পড়েন। সকালে আমি এসে সবটা দেখলাম ডাক্তারদের সঙ্গেও কথা বলেছি চিকিৎসা চলছে । আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। তবে নির্বাচন কমিশন যেভাবে এই SIR কাজের জন্য চাপ দিচ্ছে সেটা কোনো ভাবেই মেনে নেওয়া যায়না। তাড়াহুড়ো করে ১ তারিখের মধ্যে সব ফর্ম বিলি করতে বলেছে আর সেই চাপ থেকেই আজ এই অবস্থা।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের