নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যজুড়ে SIR বিতর্কের আবহে এবার মতুয়াদের প্রতিবাদের নতুন অধ্যায়। পূর্বঘোষণা মতোই ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আমরণ অনশনে বসলেন মমতাবালা ঠাকুরপন্থী মতুয়া সংগঠনের একাংশ। নিঃশর্ত নাগরিকত্ব ও ভোটাধিকারের সুরক্ষার দাবিতে অনশনে মতুয়া সংঘ।
বুধবার দুপুরে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির প্রাঙ্গণে শুরু হয় এই আমরণ অনশন। যদিও অনশনকারীদের আহ্বানকারী তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর এদিন উপস্থিত থাকতে পারেননি, কারণ বিশেষ কাজে তিনি বাইরে ছিলেন। তবে ভার্চুয়ালি অনশন কর্মসূচির সূচনা করেন তিনি। মমতাবালা ঠাকুর আগেই অভিযোগ করেছিলেন, 'SIR চালু হলে বাংলার প্রায় ২ কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে, যার মধ্যে ৯৫ শতাংশই মতুয়া সমাজের।'
অনশন মঞ্চে উপস্থিত ছিলেন মতুয়া মহাসংঘের একাধিক পদাধিকারী ও ভক্তবৃন্দ। তাদের দাবি, ' SIR এর নাম করে বিজেপি সরকার নির্বাচন কমিশনকে ঢাল করে যেভাবে মতুয়া সংঘের একাধিক মানুষের নাম কাটা হচ্ছে। আর তার প্রতিবাদেই আমাদের এই অনশন। এখন বিজেপি CAA ক্যাম্পের কথা বলেছে সেখানে বাংলাদেশী হওয়ার প্রমাণ দিতে হবে। কিন্তু যারা ভারতের নাগরিক তারা বাংলাদেশী নাগরিক হওয়ার প্রমাণ দেবে কেন।'
মতুয়া সংঘের পক্ষ থেকে জানানো হয়, 'যতদিন না কেন্দ্রীয় সরকার আমাদের দাবির কোনো সদুত্তর দিচ্ছে চলতে থাকবে। এখনও পর্যন্ত মোট ২১ জন অনশনে বসেছে। তবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আরও মানুষ এসে যোগদান করবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের