নিজস্ব প্রতিনিধি, আসানসোল – মঙ্গলবার সকালে কর্মব্যস্ত সময়ে একাধিক জেলা আদালতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। জেলা জজের কাছে দেওয়া হয়েছে হুমকি ইমেল। খবর পেয়েই আদালতগুলিতে পৌঁছয় পুলিশ এবং বম্ব স্কোয়াডের সদস্যরা। শুরু হয়েছে চিরুনি তল্লাশি। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আদালত চত্বরে।
এদিন সকাল থেকে মামলা-মোকদ্দমার কারণে বহু সাধারণ মানুষ আসানসোল জেলা আদালত, দুর্গাপুর মহকুমা আদালত, মুর্শিদাবাদ জেলা জজ অফিসে আসতে শুরু করেছিলেন। হাজির হয়েছিলেন আইনজীবী, বিচারকরাও। তখনই আসানসোল জেলা জজের কাছে একটি বোমা হামলার হুমকি ইমেল আসে। হুমকি ইমেলে জানানো হয়, আদালত চত্বরে বোমা রাখা হয়েছে। বেলায় বোমা বিস্ফোরণ করানো হবে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় আসানসোল পুলিশ কমিশনারেটে।
খবর পেয়েই পৌঁছে যায় দমকলের আধিকারিকরা, পুলিশ, বম্ব স্কোয়াড এবং পুলিশ কুকুর। আদালত চত্বরে পৌঁছে মাইকিং করে দ্রুত আদালত চত্বর ফাঁকা করে দেওয়া হয়। আদালত চত্বরে চালানো হয় চিরুনি তল্লাশি। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত তল্লাশি চালিয়ে কোনও সন্দেহজনক জিনিস বা কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ভুয়ো ইমেল পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। কে বা কারা হুমকি ইমেল পাঠিয়েছে, তাঁদের উদ্দেশ্য কি? এই তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...