নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রাজ্য জুড়ে শুরু হয়েছে SIR এর শুনানি পর্ব। আর এই আবহে প্রকাশিত ভোটার তালিকা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হল ভাঙড়ে। বাবার নামের ভুলের কারণে রি-ভেরিফিকেশনের নির্দেশ পেলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিষয়টি সামনে আসতেই নতুন করে ভোটার তালিকার নির্ভুলতা নিয়ে প্রশ্ন উঠছে।
SIR খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যের একাধিক জায়গায় ভোটার তালিকায় ভুল উঠে এসেছে। কোথাও মৃত ব্যক্তিকে জীবিত হিসেবে দেখানো হয়েছে তো কোথাও নাম ভুল। সেই তালিকায় এবার নাম উঠেছে একাধিক রাজনৈতিক নেতৃত্বেরও। ভোটার তালিকার SIR প্রক্রিয়ায় নওশাদ সিদ্দিকীর বাবার নাম নিয়ে অসঙ্গতি ধরা পড়েছে। জানা গেছে, ২০০২ সালের ভোটার তালিকায় তার বাবার নাম ছিল ‘আলী আকবর সিদ্দিকী’। তবে বর্তমান সংশোধিত তালিকায় সেই নাম লেখা হয়েছে ‘মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী’। নামের এই পার্থক্যের জেরেই নওশাদ সিদ্দিকীকে রি-ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার ভাঙড়ের চকমরিচা এলাকায় এসে এই প্রসঙ্গে আইএসএফ বিধায়ক। নওশাদের বক্তব্য, 'এতে ভয় পাওয়ার কোনও কারণ নেই। ভেরিফিকেশন হলেই সমস্যা মিটে যাবে।' পাশাপাশি তিনি সাধারণ মানুষকেও SIR প্রক্রিয়া নিয়ে আতঙ্কিত না হওয়ার আশ্বাস দিয়েছেন। প্রয়োজন হলে নিয়ম মেনে সংশোধনের পথে যাওয়ার পরামর্শ দেন।
অন্যদিকে, এই বিষয়টি নিয়ে রাজনৈতিক কটাক্ষও শুরু হয়েছে। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা নাম না করে নওশাদকে আক্রমণ করে বলেন, ' শুধু ভোটার তালিকাই নয়, নওশাদ সিদ্দিকীর ব্যবহারও সংশোধন করা প্রয়োজন।' তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক চাপানউতোর বেড়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের