নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR শুনানিকে কেন্দ্র করে উত্তাল গোটা রাজ্য। এই আবহে SIR এর বিরোধিতা করে ডেপুটেশন দিতে গিয়ে চরম উত্তেজনা ছড়াল বারাসাত বিডিও অফিসে। মঙ্গলবার সিপিএম কর্মীদের ডেপুটেশন ঘিরে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
SIR শুনানিকে কেন্দ্র করে যখন উত্তপ্ত রাজ্যের একাধিক এলাকা। তখন SIR এর বিরোধিতা করে শান্তিপূর্ণভাবে বারাসাত বিডিও অফিসে ডেপুটেশন জমা দিতে যান সিপিএম কর্মীরা। অভিযোগ, সেই সময় আচমকাই রড, বাঁশ ও লাঠি নিয়ে তাদের উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিডিও অফিস চত্বরের মধ্যেই পুলিশের উপস্থিতিতে বেধড়ক মারধর করা হয় সিপিআইএম কর্মীদের। এই হামলায় গুরুতর জখম হন দলের নেতা আহমেদ আলী খান। তাকে বাঁচাতে এগিয়ে গেলে আরও কয়েকজন সিপিআইএম কর্মীর উপর আক্রমণ চালানো হয় বলেও অভিযোগ।
আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত সিপিএম কর্মী আহমেদ আলী খানের অভিযোগ, ' SIR এর নাম করে বিজেপি সাধারণ মানুষকে হয়রানি করছে। সংখ্যালঘু মানুষদের নাম কাটার চেষ্টা করছে। আর তারই বিরোধিতা করে আমরা বিডিও অফিসে ডেপুটেশন দিতে এসেছিলাম। বারাসাতের প্রতিটা ব্লকেই আমরা ডেপুটেশন দিচ্ছি। সেই সময় তৃণমূলের আশ্রিত কিছু গুণ্ডা ২৫-৩০ জন মিলে এসে বেধড়ক মারধর করে। গাড়ি ভাঙচুর করে।'
সিপিএম নেতা আরও অভিযোগ, 'নির্বাচনের আগে আমাকে খুন করতে হবে সেই হুমকিও দিয়ে গেছে। তৃণমূলের গুন্ডাদের থেকে পুলিশ অনেক বেশি ছিল কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আমার সঙ্গে থাকা আরও বাকিদের কেউ মেরেছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের