নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার শেষ মুহূর্তে উত্তপ্ত বাদুড়িয়া। বিডিও অফিসে নির্বাচনী আধিকারিকদের উপর হেনস্থার ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে।
শুক্রবার বাদুড়িয়া বিডিও অফিসে চরম অশান্তির ছবি সামনে আসে। SIR শুনানির শেষ দিনে নির্বাচনী আধিকারিকদের উপর হেনস্থার অভিযোগ ওঠে, যার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই ঘটনার জেরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর উত্তর ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। অভিযোগ, চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের ৪৫ নম্বর বুথের বেনা গ্রাম এবং আটঘড়া গ্রাম পঞ্চায়েতের ৮০ নম্বর বুথের মোট ৩৩ জন জীবিত ভোটারের নাম ফর্ম ৭ ব্যবহার করে মৃত হিসেবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সংশ্লিষ্ট ৩৩ জন ভোটার বাদুড়িয়া বিডিও অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের দাবি, বিজেপির পক্ষ থেকেই পরিকল্পিতভাবে এই ফর্ম ফিলাপ করে জীবিত ভোটারদের মৃত ঘোষণা করা হয়েছে। এই ঘটনার রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, বাদুড়িয়া বিডিও অফিসে তাণ্ডব চালিয়েছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের অভিযোগ, বাদুড়িয়ার চন্ডীপুর অঞ্চলের উত্তর ব্যানা গ্রামের ৪৫ নম্বর বুথে ৩৩ জনকে মৃত এবং ১২ জনকে ডবল এন্ট্রি ভোটার হিসেবে দেখানো হচ্ছে। আর এই নিয়ে গ্রামের মানুষজন এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিডিও স্যার বলেছেন সবটা খতিয়ে দেখবেন। যাদের যাদের নাম বাদ গেছে তাদের বাড়ি গিয়ে দেখা হবে। নির্বাচনে জেতার জন্য বিজেপি তাদের নোংরা রাজনীতি চালাচ্ছে।
বাদুড়িয়া বিডিও পার্থ হাজরা জানান, 'ভোটার তালিকায় নাম কাটার বিষয় নিয়ে একটা অভিযোগ ছিল সাধারণের। সেই অভিযোগ শোনা হয়েছে। বিষয়টি তদন্ত করা হবে সেই তদন্তে যা উঠে আসবে সেটাই দেখা হবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের