নিজস্ব প্রতিনিধি , মালদহ - রাজ্যজুড়ে SIR প্রক্রিয়া শেষ পর্যায়ে। এখন শুধু চূড়ান্ত তালিকা প্রকাশের অপেক্ষা। আর তার আগেই রাজ্যে ফের এক BLO র মৃত্যু। SIR এর ঝাড়াই-বাছাই প্রক্রিয়ার চাপ সামলাতে না পেরে মানসিক অবসাদে ভুগছিলেন বলে অভিযোগ পরিবারের। ঘটনাকে ঘিরে ফের একবার প্রশ্নের মুখে নির্বাচন কমিশন।
মৃত BLO নাম আনিকুল ইসলাম মালদহের কালিয়াচক ব্লকের বাসিন্দা। পেশাগত ভাবে কালিয়াচক হাই স্কুলের শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। পাশাপাশি, সুজাপুর গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসপাড়া এলাকার ১৪৪ নম্বর বুথের BLO হিসেবেও দায়িত্বে ছিলেন। দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে কর্মসূত্রে তিনি সুজাপুর এলাকায় বসবাস করছিলেন, যদিও তার আদি বাড়ি ছিল হরিশ্চন্দ্রপুরে।
পরিবার সূত্রে জানা যায়, SIR কাজের অংশ হিসেবে বিডিও দফতর থেকে তার কাছে ৪৪ জন ভোটারের ফর্ম ফেরত পাঠানো হয় এবং নথিগুলি পুনরায় যাচাই করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এমনকি তার নিজের নামের ফর্মও ফেরত আসে। আর এই বিষয়টিকে নিয়েই তিনি প্রবল মানসিক চাপে ভুগছিলেন। বুধবার বিষয়টি নিয়ে তিনি বিডিও অফিসে গিয়েও কোনও সমাধান পাননি।
সন্ধ্যায় বাড়ি ফিরে অসুস্থ বোধ করলে প্রথমে একটি নার্সিংহোমে চিকিৎসা করান। কিন্তু রাতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন। তড়িঘড়ি তাকে সুজাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলেও বৃহস্পতিবার সকালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় ব্যাপক চঞ্চল ছড়িয়েছে এলাকায়।
এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে শাসক দল। স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলেন, ' এই মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন এবং বিজেপি। BLO-দের মৃত্যু হচ্ছে। ভোটাররা আতঙ্কে মারা যাচ্ছেন। তৃণমূলের আন্দোলন অব্যাহত থাকবে। আগামীর নির্বাচনে বাংলার মানুষ এর জবাব দেবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের