নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যে ফের SIR আতঙ্কে মৃত্যু। হাড়োয়া ব্লকের গোপালপুর এলাকায় শুনানির আতঙ্কে প্রাণ গেল এক যুবকের। বারবার শুনানির নোটিশ ও অনিশ্চয়তার আতঙ্কই এই মৃত্যুর কারণ বলে অভিযোগ তুলেছে পরিবার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের গোপালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভুবনপুর গ্রামে। মৃত যুবকের নাম বাপ্পা মণ্ডল, বয়স ৩৫ বছর। পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি বাপ্পা মন্ডল, তার স্ত্রী রুনা বিবি, বাবা ইউসুফ মন্ডল ও মা সুরাইয়া বিবি এই চারজনের নামেই SIR শুনানির নোটিশ আসে। চলতি মাসের ২৩ জানুয়ারি শুনানির দিন থাকলেও ভয়ে সেদিন তারা হাজির হননি। ২৯ জানুয়ারি ফের শুনানির দিন ছিল। দীর্ঘদিন ধরেই এই শুনানি ও নথিপত্র সংক্রান্ত বিষয় নিয়ে প্রবল মানসিক চাপে ছিলেন বাপ্পা।
যুবকের পরিবারের দাবি, বাড়িতে সবার নামেই SIR এর নোটিশ আসে। আর তারপর থেকেই চিন্তায় থাকতো। ২৩ জানুয়ারি শুনানির জন্য ডেকেছিল কিন্ত সেদিন না যাওয়ায় ফের ২৯ তারিখ ডাকে। সকালবেলা বাড়ির সবাইকে নিয়েও গেছিল হেয়ারিং সেন্টারে। কিন্তু সেখানে অনেক লোকজন দেখে বাড়ি চলে আসে। আর তারপরই আত্মহত্যা করে।
খবরটি ছড়িয়ে পড়তেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাড়োয়া থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা ভুবনপুর গ্রামে শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। একইসঙ্গে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় তৃণমূল নেতা আরশাফুল আমিন বুলবুল।
ঘটনা প্রসঙ্গ স্থানীয় তৃণমূল নেতা বলেন, ' এই ধরনের মৃত্যুর জন্য সম্পূর্ণ ভাবে নির্বাচন কমিশন দায়ী। আমাদের নেত্রীও এই একই কথা বলে আসছে এই অনৈতিক SIR এর জন্য রাজ্যে এতো মানুষের মৃত্যু হয়েছে। আমাদের দল সবরকম ভাবে এনাদের পরিবারের পাশে থাকবে।'
অপরদিকে, এই অভিযোগ মানতে নারাজ গেরুয়া শিবির। বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি পলাশ সরকার বলেন, ' SIR হচ্ছে তৃণমূলের সৃষ্টি করা রোগ। যে কোনো মৃত্যুই খুব দুর্ভাগ্যজনক। তবে ডাক্তার কি ডেথ সার্টিফিকেটে লিখে দিয়েছে যে SIR এর জন্য মৃত্যু হয়েছে। তৃণমূলের এই সৃষ্টি করা রোগের জন্যই তৃণমূল শেষ হবে। হতেই পারে উনি বর্তমান রাজ্যের অবস্থা দেখে অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে। আর এর জবাব তৃণমূলকেই দিতে হবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের