নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - SIR শুনানিকে কেন্দ্র করে চাকুলিয়ায় পরিস্থিতি চরমে পৌঁছায়। বিক্ষোভের আগুনে শুধু প্রশাসনিক পরিকাঠামোই নয়, আঘাত এল ইতিহাস ও মূল্যবোধের প্রতীকেও। ধড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেল মহাত্মা গান্ধীর মূর্তির মাথা। ঘটনাকে ঘিরে রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের চাকুলিয়া ব্লক যেন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। SIR শুনানির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ অল্প সময়ের মধ্যেই রূপ নেয় বেনজির তাণ্ডবে। চাকুলিয়া বিডিও অফিসে চলে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ। পুলিশের গাড়িকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়, আহত হন চাকুলিয়া থানার আইসি রাজু সোনার-সহ অন্তত ৬ জন পুলিশকর্মী। বিক্ষোভের জেরে চাকুলিয়ার বিডিও অফিস চত্বরে থাকা মহাত্মা গান্ধীর মূর্তিও রেহাই পায়নি। ধড় থেকে আলাদা হয়ে যায় মূর্তির মাথা। বৃহস্পতিবার রাত পর্যন্ত মূর্তির ভাঙা অংশ মাটিতে পড়ে থাকতে দেখা গেলেও শুক্রবার সকাল থেকে সেটিও নিখোঁজ হয়ে যায়।
বৃহস্পতিবারের তাণ্ডবের ঘটনায় এখনও পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত রিপোর্ট ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে জমা পড়েছে। প্রথম দফার শুনানির পরেও একাধিক ত্রুটির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের তরফে শুধুমাত্র চাকুলিয়া ব্লকের প্রায় ৬৯ হাজার ভোটারকে ফের শুনানিতে তলব করা হয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই ক্ষোভ উগরে পড়ে এলাকার একাধিক স্থানে।
ঘটনা প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'এই ধরনের ঘটনা কোনও দলই সমর্থন করে না। তবে যেভাবে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, সেটাই ক্ষোভের বহিঃপ্রকাশ। আজ ৮০-৮২ বছরের বৃদ্ধদেরও নোটিশ দিয়ে ডেকে পাঠানো হচ্ছে। ফলে স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের মধ্যে এক ক্ষোভের সৃষ্টি হয়েছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের