নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - SIR ঘিরে রাজ্যে বাড়তে থাকা আতঙ্ক ও মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এবার সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ। SIR শুনানিতে পৌঁছানোর দুশ্চিন্তায় প্রাণ হারানো ৮২ বছরের দুর্জন মাঝির মৃত্যুকে কেন্দ্র করে ক্ষুব্ধ পরিবার। মুখ্য নির্বাচন কমিশনার ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছান ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। তার সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বৈঠকের কথা রয়েছে। পাশাপাশি, SIR শুনানি চলা একাধিক বুথ পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে তার। ঠিক এই সময়েই পুরুলিয়ার ঘটনাকে ঘিরে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ চরমে ওঠে। মৃত দুর্জন মাঝির পরিবার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে জানায়, SIR শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই চরম মানসিক চাপে ভুগছিলেন দুর্জন।
শুনানির দিনে সময়মতো ব্লক অফিসে পৌঁছাতে পারবেন কিনা এই দুশ্চিন্তাই গ্রাস করেছিল ৮২ বছরের বৃদ্ধকে। সোমবার সকালে টোটো খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি দুর্জন মাঝি। প্রায় তিন ঘণ্টা পরে বাড়ির কাছেই রেললাইন থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। পরিবারের অভিযোগ, SIR শুনানির নামে অযথা হয়রানির কারণেই এই মর্মান্তিক পরিণতি। ঘটনার খবর পেয়েই সোমবার দুর্জনের বাড়িতে যান ব্লক তৃণমূল সভাপতি মনোজ সাহা, জেলা সভাধিপতি নিবেদিতা মাহাতো। মঙ্গলবার এই ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে পরিবার।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের