নিজস্ব প্রতিনিধি , মালদহ - SIR শুনানির লাইনে প্রতারণার ফাঁদ। রাতারাতি ফাঁকা হয়ে গেল ৩৪টি অ্যাকাউন্ট। সর্বস্ব সঞ্চয় হারিয়ে ফেললেন ওই মহিলারা। স্মার্ট কার্ড করে প্রতি মাসে তিন হাজার টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মহিলাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মানিকচকে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
সূত্রের খবর , ব্যাঙ্ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে মহিলাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। ধৃতের নাম রাজা আলী। ঘটনাটি মানিকচক ব্লকের নদীপাড়ের নারায়ণপুর চর এলাকার। ওই ৩৪ জন মহিলা গত ২২ শে জানুয়ারি SIR শুনানির জন্য মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে এসেছিলেন। সেই সময় অভিযুক্ত তাদের সঙ্গে আলাপ করে একটি ভুয়ো প্রকল্পের কথা জানায়। সে দাবি করে, স্মার্ট কার্ড তৈরি হলে প্রতি মাসে কার্ডে তিন হাজার টাকা করে জমা হবে। এরপর পরিষেবা বাবদ এককালীন এক হাজার টাকা নেওয়া হবে। সেই প্রলোভনে পড়ে নিজেদের ব্যাঙ্কের পাসবুক, আধার কার্ড, ফিঙ্গারপ্রিন্ট ও চোখের ছবি অভিযুক্তের হাতে তুলে দেন। অভিযোগ, এর কিছুক্ষণের মধ্যেই একে একে ৩৪ জন মহিলার মোবাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার মেসেজ আসে।

প্রতারিত হওয়ার কথা বুঝতে পেরে প্রথমে অভিযুক্তকে খোঁজার চেষ্টা চালায় মহিলারা।এরপর সকলে মাথা ঠাণ্ডা করে একটি পাল্টা ফাঁদ পেতে অভিযুক্তকে পাকড়াও করে। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলারা। দ্রুত সম্ভব টাকা ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে।

ঘটনা প্রসঙ্গে এক স্থানীয় মহিলা জানিয়েছেন , "আমাদের কার্ড করে দেওয়ার নামে বলল মাসে মাসে তিন হাজার টাকা ঢুকবে। এরপর এক হাজার টাকা পরিষেবার জন্য নেওয়া হবে। সমস্ত নথিপত্র সংগ্রহ করল। আমরা বিশ্বাস করেই দিয়েছিলাম।গরীব মানুষ ভাবলাম যদি দুটো টাকা আসে। এরপর হঠাৎই সবার অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে শুরু করে।তবে এমন করবে স্বপ্নেও ভাবতে পারিনি আমরা। রাজা আলী প্রায় ৩৪ জন মহিলার থেকে এই টাকা লুট করেছে। আমরা ওর শাস্তি চাই। শুধু তাই নয় যত তাড়াতাড়ি সম্ভব আমাদের টাকা ফিরিয়ে দিতে হবে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের