নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - ফের SIR আতঙ্কে মৃত্যু। বৃহস্পতিবার সকালে বারাসাতে SIR শুনানির লাইনে দাঁড়িয়ে হৃদরোগে আক্রান্ত হন এক ব্যক্তি। এরপরই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম রমজান আলি (৩৮)। মধ্যমগ্রাম বিধানসভার রহণ্ডা চণ্ডীগড় পঞ্চায়েতের বাসিন্দা। পেশায় গাড়িচালক। বৃহস্পতিবার বেশ কিছু নথি সংক্রান্ত সমস্যার জন্য বারাসত ২ নম্বর ব্লকের বিডিও অফিসে ডেকে পাঠানো হয়েছিল রমজানকে। সমস্ত নথি নিয়ে হাজির হন তিনি। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই অসুস্থ বোধ করেন। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন।
তড়িঘড়ি রমজান আলিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ, মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রথীন ঘোষ। রমজান আলির স্ত্রী তাওয়াসুল খাতুন দুই সন্তানকে নিয়ে বাইরে কাজ করেন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের