নিজস্ব প্রতিনিধি, চাকুলিয়া – মালদহের ফারাক্কার পর উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় তুমুল উত্তেজনা। SIR শুনানির নোটিশ দেওয়ায় রণক্ষেত্রের চেহারা নিয়েছে চাকুলিয়া। বিডিও অফিসে ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বিক্ষোভকারীদের হামলায় মাথা ফেটে গিয়েছে চাকুলিয়া থানার আইসির।
সূত্রের খবর, প্রথম দফায় শুনানির পর আইনি ত্রুটির কারণে ফের অনেকের নামে SIR শুনানির নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। নতুন করে নোটিশ পাঠানোয় বেজায় চটে যান স্থানীয়রা। অভিযোগ, SIR শুনানির নামে সাধারণ মানুষকে বারবার বিডিও অফিসে ডেকে হয়রানি করা হচ্ছে। এদিন সকালে প্রথমে চাকুলিয়া ব্লকের কাহাটা এলাকায় রাজ্য সড়ক অবরোধ করা হয়। এরপর আচমকা বিডিও অফিসে ভাঙচুর করতে শুরু করে উত্তেজিত জনতা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় চাকুলিয়া থানার পুলিশ। পুলিশ দেখে মারমুখী হয়ে ওঠে উত্তেজিত জনতা। পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে তাঁরা। হামলায় মাথা ফেটে যায় চাকুলিয়া থানার আইসির। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইসলামপুর পুলিশ জেলা সহ পার্শ্ববর্তী সব থানায় হাই এলার্ট জারি করা হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের