নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে আতঙ্কের আবহে ফের এক মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠে এল উত্তরবঙ্গে। রায়গঞ্জে SIR এর দ্বিতীয় পর্বের শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই চরম মানসিক চাপে ভুগছিলেন ৬৪ বছরের বাবলু পাল। বৃহস্পতিবার সকালে তার নিজের বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের পালপাড়া এলাকায়। মৃতের নাম বাবুল পাল। পেশায় তিনি ভাঙরির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, SIR এর দ্বিতীয় পর্বে শুনানির নোটিশ হাতে পাওয়ার পর থেকেই বাবলুবাবু ভিটাছাড়া হওয়ার ভয় ও অনিশ্চয়তায় ভুগছিলেন। কয়েকদিন ধরে তিনি বাড়ির বাইরে কাজে যেতেও সাহস পাচ্ছিলেন না। বৃহস্পতিবার ভোর তিনটে থেকে চারটের মধ্যে ঘরের ভিতর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বাবলুবাবু।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘর থেকে বাবলু পালের ঝুলন্ত দেহ উদ্ধার করে। পুলিশের পক্ষ থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলেও দাবি পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাপ্রসঙ্গ মৃতের স্ত্রী জানান, ' শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই ও সবসময় টেনশনে থাকত। ভাবত ভোটার তালিকায় নাম না থাকলে যদি বাংলাদেশে পাঠিয়ে দেয়, তাহলে এই বয়সে কোথায় যাবে। সেই ভয়েই কয়েকদিন ধরে কাজে যাচ্ছিল না।'
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাবলু পালের মৃত্যুর জন্য সরাসরি নির্বাচন কমিশনকে দায়ী করেন। তার বক্তব্য, ' SIR চলাকালীন ভয় থেকে একের পর এক মানুষ আত্মহত্যা করছেন। বাংলাদেশে পাঠিয়ে দেবে এই আতঙ্কে প্রাণ যাচ্ছে। কমিশনের এই পরিস্থিতির দায় এড়ানোর কোনও জায়গা নেই।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের