নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - SIR শুনানির নোটিশ ঘিরে তৈরি হওয়া আতঙ্কই ফের কেড়ে নিল এক বৃদ্ধের প্রাণ। SIR হিয়ারিংয়ের পর দেশছাড়া হওয়ার ভয়ে মানসিক অবসাদে ভুগে মর্মান্তিক মৃত্যু হল এক বৃদ্ধের। পরিবারের দাবি, নির্বাচন কমিশনের SIR প্রক্রিয়ার আতঙ্কেই মৃত্যু হয়েছে বৃদ্ধের।
মৃত ব্যক্তির নাম মোজাম্মেল শেখ ওরফে কালু। বয়স ৬৫ বছর। তিনি মুর্শিদাবাদের নওদা ব্লকের বালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের টুঙ্গি গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবারের সদস্যদের অভিযোগ, মোজাম্মেলের ভোটার কার্ড ও ২০০২ সালের ভোটার তালিকায় নাম সংক্রান্ত একাধিক অসঙ্গতি ছিল। দুটি জায়গায় নাম আলাদা হওয়ায় গত ৩১ ডিসেম্বর তাকে SIR শুনানির জন্য ডাকা হয়।
নির্দেশ অনুযায়ী শুনানিতে হাজিরাও দেন মোজাম্মেল শেখ। কিন্তু সেই দিনের পর থেকেই তার আচরণে বড় পরিবর্তন লক্ষ্য করেন পরিবারের লোকজন। তাদের দাবি, শুনানির পর থেকেই তিনি গভীর মানসিক অবসাদে ভুগতে শুরু করেন এবং বিশ্বাস করতে শুরু করেন যে তাকে দেশছাড়া করা হবে। এই আতঙ্কে তিনি কার্যত ভেঙে পড়েছিলেন। মঙ্গলবার হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন মোজাম্মেল। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। গভীর রাতে তার মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, অতিরিক্ত মানসিক চাপের জেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এই মৃত্যুকে নিছক স্বাভাবিক ঘটনা হিসেবে মানতে নারাজ মৃতের পরিবার। তাদের দাবি, SIR প্রক্রিয়াকে ঘিরে তৈরি হওয়া ভয় ও অনিশ্চয়তাই মোজাম্মেল শেখের মৃত্যুর কারণ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের