নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR শুনানি ঘিরে ফের বিতর্ক। এবার নাগরিকত্ব প্রমাণের তাগিদে শুনানিতে ডাক পড়ল খোদ জনপ্রতিনিধির। কামারহাটির ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহাকে ডাকা হয় SIR শুনানিতে। দীর্ঘদিন ধরে জন প্রতিনিধি হওয়ার পরেও নাগরিকত্ব প্রমাণের জন্য লাইনে দাঁড়িয়ে শুনানির মুখোমুখি হওয়াকে ‘চরম হেনস্থা’ বলেই দাবি তৃণমূল কাউন্সিলরের।
কামারহাটির ২৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর বিমল সাহা। ২০০০ সাল থেকে নিয়মিত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন এবং মোট পাঁচবার নির্বাচনে লড়েছেন। ২০১৫ ও ২০২২ সালে টানা দুবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এমনকি তার বাবা দীর্ঘদিন সরকারি কর্মী ছিলেন। কিন্তু তার পরেও নাগরিকত্ব প্রমাণের জন্য তাকে ডাকা হয়েছে SIR শুনানিতে। এই প্রসঙ্গে কাউন্সিলর বিমল সাহা জানান, ' আমি ২০০০ সালে তৃণমূলের প্রার্থী ছিলাম কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় আমার নাম নেই। পরে আমি আমার যাবতীয় কাগজপত্র নিয়ে যাই। খসড়া ভোটার তালিকায় আমার নাম এসেছিল।'
কাউন্সিলরের দাবি, 'খসড়া তালিকায় নাম আসার পরেও আমাকে ২ দিন আগে BLO নোটিশ পাঠায়। আমি আবার আমার সমস্ত কাগজপত্র নিয়ে জমা দিয়ে আসি। সেখানে আমি বলেছি ওনাদের এই কাজের জন্য রীতিমতো হেনস্থার মুখে পড়তে হচ্ছে। আমার বাবা সরকারি কর্মী ছিলেন তারপরেও আমাকে এই ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে। ওনারা বলেন যে ওনাদের ভুলের জন্যই হয়েছে এরম। সবটাই চক্রান্ত করে করা হচ্ছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের