নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR শুনানিতে হয়রানির অভিযোগে এবার উত্তাল হয়ে উঠল বারাসাত। মঙ্গলবার বারাসাতের গেঞ্জি মিল এলাকায় শতাধিক স্থানীয় বাসিন্দা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। অযৌক্তিকভাবে শুনানিতে ডাকার অভিযোগ স্থানীয়দের।
SIR শুনানিকে ঘিরে কার্যত উত্তাল গোটা রাজ্য। একাধিক জায়গায় হয়রানির অভিযোগ তুলে সরব সাধারণ মানুষ। সোমবারের পর মঙ্গলবারও একই চিত্র দেখা যায় রাজ্যের একাধিক জেলায়। মঙ্গলবার বারাসাত কাজীপাড়া এলাকার বাসিন্দারা SIR শুনানির প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, আমরা চাই SIR হোক কিন্তু সেটা যেন সুষ্ঠ ভাবে হয়। আগে যেমন নিয়ম বলেছিল কমিশন সেই নিয়মে হোক। পরিবারের কারোর ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকলে তাদের কাউকে হেয়ারিংয়ে আসতে হবে না। কিন্তু এখন বেশিরভাগ সবাইকেই হেয়ারিংয়ে আসতে হচ্ছে।
বিক্ষোভকারীদের আরও অভিযোগ, নামের ভুলের জন্য সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। গ্রামের প্রায় ৪০ শতাংশ মানুষকে একসঙ্গে SIR শুনানির নোটিশ পাঠানো হয়েছে। আর এর ফলেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। বারাসাত–যশোর রোডের গেঞ্জি মিল এলাকায় রাস্তার ওপর শুয়ে প্রতিবাদ দেখাতে থাকে আন্দোলনকারীরা।
দীর্ঘক্ষণ অবরোধ চলায় ব্যস্ত যশোর রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। অফিসযাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েন। খবর পেয়ে বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ শুনে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেয়। পুলিশের আশ্বাসের পর অবশেষে আন্দোলনকারীরা রাস্তা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের