নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - চূড়ান্ত ভোটার তালিকায় নামের পাশে ‘বিচারাধীন’। আর সেই আতঙ্কই কেড়ে নিল প্রাণ। মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকার ঘোলা নয়াপাড়ায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, SIR নোটিশ এবং বিচারাধীন তালিকায় নাম ওঠার মানসিক চাপে আত্মঘাতী হন তিনি।
ঘটনাটি ঘটেছে মগরাহাট ঘোলা নয়াপাড়ায়। মৃতের নাম রফিক আলি গাজি। পুলিশ সূত্রে জানা যায়, দোলের সন্ধ্যায় বাড়িতে একাই ছিলেন তিনি। পরে রফিকের পরিবারের সদস্যরা বাড়ি ফিরে রফিককে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখেন। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশের পক্ষ থেকে দেহটি ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবারের দাবি, SIR এর নোটিশ আসার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রফিক। প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিয়েছিলেন বলেও পরিবারের সদস্যদের জানিয়েছিলেন। ২৮ তারিখ প্রকাশিত চূড়ান্ত তালিকা দেখতে গিয়েছিলেন তিনি। কিন্তু তালিকায় নাম বিচারাধীন থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। রফিক আলি গাজি ছাড়াও তার পরিবারের আরও পাঁচ জনের নাম একই তালিকায় রয়েছে বলে অভিযোগ।
শুধু তাই নয়, ১৪১ নম্বর বুথে আরও ১১১ জনের নাম বিচারাধীন বলে জানা গিয়েছে। মৃতের স্ত্রী নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তার বক্তব্য, যথাযথ নথি জমা দেওয়ার পরেও কেন এমন পরিস্থিতি তৈরি হল।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের